চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
রাজনীতি
A A
নির্বাচিত নেতাদের ছবি, জাতীয় বিপ্লবী পরিষদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্র-জনতার একাংশের সমন্বয়ে গঠিত মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীরা বিভিন্ন দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন।

এর আগে ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে। এদিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল নিয়ে কেন্দ্রী শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এজন্য দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐক্যমত্য তৈরি করা হবে।

একই সময়ে দলটি রাজধানী ঢাকাসহ সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। পাশাপাশি গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করা হবে। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।

Reneta

উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রজনতার একাংশ নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রথমে বিপ্লবী ছাত্র-পরিষদ নামে একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে। এর ধারাবাহিকতায় নতুন দলও গঠন করা হয়।

কমিটিতে আরও যারা রয়েছেন: জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, যুগ্ম আহ্বায়ক- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম, জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আখতার, নুসরাত রহমান, তামিমা জোবাইদা, সালমান বিন ফারুক, ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাইয়েদ কুতুব।

সহকারী সদস্য সচিব: ইঞ্জিনিয়ার ইমামুল হক, আব্দুস সালাম, সৌরভ শাকিল, সাব্বির আহমেদ, ডা. মাসুম বিল্লাহ, গুলবুদ্দিন গালিব ইহসান ও সাইদ আহমেদ।

সদস্য: রাদিয়ান ইসলাম, সাইদুল ইকরাম, মো. ইসমাইল হোসেন, এম. এ. বাকী বিল্লাহ, কাউসার আহমেদ, মো. সিফাতুল ইসলাম, মাহমুদ হাসান অভি, আল-আমিন ইজারাদার, ডা. নিজামুল হক, আহমেদ মোফাচ্ছের মিশু, মাহমুদুল হাসান ফয়সাল, সাইফুল্লাহ মো. খালিদ, মো. সাইদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম হামিম, শেখ আবু সুফিয়ান, এম এইচ মাসুদ, মো. তাজুল ইসলাম, আশিকুর রহমান, মো. দোদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাওহীদুল ইসলাম, আনহার আহমেদ, মো. যুবায়ের রহমান, মো. ফারহান মাহতাব, ফয়সাল আল মাহমুদ ফাহাদ, রাকিব উদ্দিন, খালিদ হোসাইন, মো. তৌহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হাসান, মো. আনিসুর রহমান ভূইয়া, মো. মাহমুদ হাসান জুবায়ের, ডা. হাবিবুল্লাহ মারজান, মো. আশরাফ আলী, আব্দুল্লাহ আল মাহফুজ, মো. তোফায়েল হোসেন, মো. সাঈদ হাসান অভি, মাহফুজুর রহমান, আবু ওবাইদা আরাফাত, জয়নাল আবেদীন, মো. তৌহিদুল ইসলাম, সুমন আহমেদ, রাকিবুল ইসলাম, আতিয়ার রহমান, নয়ন তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আজহার এইচ হাবিব, আবু ছালেহ, ওয়াসিম আহাম্মদ, মোহাম্মদ সিফাতুল ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, মেহেদী হাসান মুরাদ, তৌহিদ তপু, হারুনুর রশীদ, মো. আমিরুল ইসলাম, সরোয়ার হোসাইন, সোহেল আহমাদ ও এইচএম বায়েজিদ বোস্তামী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেন্দ্রীয় কমিটিজাতীয় বিপ্লবী পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন সবার মুখে মুখে প্রাইম ভিডিওর ‘অ্যালায়েন্স’?

জুলাই ৩১, ২০২৬

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬

ছায়ানটের নতুন কমিটিতে যারা আছেন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT