চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ আদালতে বখশিশের নামে দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপের ঘোষণা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৪৭ অপরাহ্ণ ১০, মে ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, সবুজ উদ্যানের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ আদালতে ‘ওপেন-সিক্রেট’ হয়ে চলা বখশিশ বা টিপস নেয়ার নামে বিভিন্ন কায়দায় যে দুর্নীতি, তা রুখতে এবার কঠোর পদক্ষেপের ঘোষণা দিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত (এনেক্স-৬) হাইকোর্ট বেঞ্চের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার মো. সেফাত উল্লাহ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর অবস্থানের কথা বলা হয়েছে।

নজিরবিহীন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় অত্র কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপ্‌স নেওয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্যকোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেওয়া দুর্নীতি বলে গণ্য হবে।’

Banglabid

বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, ‘অত্র কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সেই সাথে ‘আইনজীবী, আইনজীবী সহকারী এবং অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য নির্দেশ’ দেয়া হয় আদালতের দূর্নীতি প্রতিরোধের এই বিজ্ঞপ্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূর্নীতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন হুইপ সামশুল হক চৌধুরী

পরবর্তী

‘সব সম্পর্ক শেষ’-শাকিবের এমন মন্তব্যে যা বললেন বুবলী

পরবর্তী
শাকিব ও বুবলী এর ছবি, বাংলা বিনোদন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সব সম্পর্ক শেষ’-শাকিবের এমন মন্তব্যে যা বললেন বুবলী

ফুটবল গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে বল প্রতিরোধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার কারবাহাল মারা গেছেন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT