চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব সম্পর্ক শেষ’-শাকিবের এমন মন্তব্যে যা বললেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ১০, মে ২০২৩
বিনোদন
A A

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলীকে! রিল লাইফ থেকে রিয়েল লাইফেও তারা সম্পর্কে জড়ান। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। এরইমধ্যে সম্পর্কের অবনতিও হয় তাদের। একাধিক সাক্ষাৎকারে এ নিয়ে খোলাখুলি মন্তব্যও করেছেন শাকিব।

মঙ্গলবার (৯ মে) একটি জাতীয় দৈনিকের অনলাইনে দেয়া সাক্ষাৎকারে আবারও বুবলীর সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন শাকিব খান। জানান, বুবলীর সঙ্গে তাকে কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।

‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের সম্পর্ক যে নাই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোন কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।’

শাকিবের এসব মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা বুবলী। এ নিয়ে সরাসরি ফেসবুকে বিস্তারিত তুলে ধরেন এই নায়িকা। নিজের ফেসবুক আইডি ও ফ্যান পেজ থেকে সম্পর্ক নিয়ে শাকিবের সাম্প্রতিক মন্তব্যের জবাব দেন এই নায়িকা।

শাকিবের উদ্দেশে প্রশ্ন রেখে বুবলী লিখেন,“আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকেসহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি। শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?”

তিনি লিখেন,‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী!”

Reneta

শাকিবকে কখনও অসম্মান করেননি জানিয়ে বুবলী আরও লিখেন,‘আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়।

শাকিবকে উদ্দেশ্যে করে বুবলী এসময় লিখেন,“সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনার ই ছিলো। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়কবুবলীলিড বিনোদনশাকিব খানসম্পর্কসাক্ষাৎকারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT