অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’ ঘোষণা

বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, কেন্দ্রে মানচিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, সবুজ রঙের বৃত্তের মধ্যে লাল মানচিত্রের ছবি ও বাংলা লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ‘বিশেষ সুবিধা’ ঘোষণা করেছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলভুক্ত সরকারি-বেসামরিক, স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ সবার জন্য এ সুবিধা প্রযোজ্য হবে।

মঙ্গলবার (৩ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধা অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে গ্রেডভিত্তিক হারে বেতনের ওপর অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত চাকরিরত কর্মচারীরা মূল বেতনের ১০% এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। এই সুবিধার ন্যূনতম পরিমাণ চাকরিরতদের জন্য ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধার পরিধি ও প্রযোজ্যতা:

চাকরিরত কর্মচারী: প্রতিবছর ১ জুলাই তারিখে প্রযোজ্য মূল বেতনের ওপর উল্লিখিত হারে ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে।
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারী: অবসরের আগে প্রাপ্ত সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন।

পেনশনভোগী: পেনশনের বর্তমান অংশের ওপর হারে সুবিধা প্রযোজ্য হবে।

গ্রস পেনশনের ১০০% উত্তোলনকারীরা: যারা এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত নন, তারা এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

চুক্তিভিত্তিক কর্মচারী: সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন। যদি পেনশনভোগী হন তবে পেনশন অথবা পূর্বের মূল বেতন—যে বেশি হবে, তার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে।

সাময়িক বরখাস্তকৃত কর্মচারী: বরখাস্ত হওয়ার আগের মূল বেতনের ৫০% অংশের ওপর গ্রেড অনুযায়ী সুবিধা পাবেন।

বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারী: তারা এ সুবিধার আওতায় পড়বেন না।

জাতীয় রাজস্ব বাজেট থেকে পরিচালিত সংস্থাগুলোর বাইরে স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এ সুবিধার ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে।

এ বিষয়ে অর্থ বিভাগের ১৮ জুলাই ২০২৩ তারিখে জারিকৃত পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে। সরকার জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করেছে এবং তা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিষয়:বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…