ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা গুজব: বিএনপি

ফেনীতে বিএনপি নেতার কর্মসূচি প্রতিহতের গুজবের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলেন বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল নেতা।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এক যৌথ বিবৃতিতে একথা জানান।
এনসিপির কর্মসূচি ঘিরে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব কর্মকাণ্ডে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ফেনী জেলা বিএনপি।
বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতারা এক বিবৃতিতে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। আগামীকাল সোমবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে। এটির সঙ্গে ফেনী জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে, আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পায়তারা করছে। ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উষ্কানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব নুর আলম সোহাগ বলেন, “নব্য রাজনৈতিক দলের আনকোরা এক নেতা, যে বয়সে আমার চেয়েও ছোট, সে আমাদের প্রাণের নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যদি সোমবার ফেনীতে অনুষ্ঠিতব্য এনসিপির সমাবেশের আগে তাদের নেতারা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।”
রোববার ২০ জুলাই দুপুরে সোনাগজি উপজেলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।







