৮ই আগষ্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানি লন্ডারিং বিগত সরকারের বড় সমস্যা ছিলো মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে আগে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। গণঅভ্যুত্থানে আহত ১শ’জনকে প্রাথমিকভাবে পুলিশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।







