মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যে তার প্রশাসন থার্ড ওয়ার্ল্ডের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবে।
আজ ২৮ নভেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে পুনরায় স্বাভাবিক করতে পারবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেছেন, তিনি সকল অ-নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। যেসব অভিবাসী দেশীয় শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসঙ্গত তাদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং প্রয়োজন হলে দেশ থেকে উৎখাত করা হবে।
উল্লেখও, গতকাল হোয়াইট হাউসের কাছে আর্মড হামলায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন। হামলাকারী হিসেবে আফগান নাগরিককে শনাক্ত করা হয়েছে এবং এই ঘটনার পরপরই ট্রাম্পের অভিবাসন নীতির কঠোরতার পক্ষে প্রেক্ষাপট হিসেবে উপস্থাপিত হয়েছে।







