চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিকের পর মাদ্রাসা-কলেজ বন্ধের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে ২৭ এপ্রিল পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

শনিবার ২০ এপ্রিল এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ (মাউশি) প্রতিটি দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাউশির মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আবহাওয়া পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

অন্যদিকে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খুলবে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো।

এর আগে, শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা বলা হয়, দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের (হিট অ্যাল্যার্ট) পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

Reneta

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে কাল রোববার (২১ এপ্রিল) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম। এরপর এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত আসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তীব্র তাপদাহমাদ্রাসা বন্ধ ঘোষণাস্কুল কলেজ বন্ধস্কুল বন্ধ ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি, ভালো ফলাফলে উপবৃত্তি: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

ঘরের শত্রু বিভীষণ, গ্রেপ্তার সহকারী সম্পাদক!

মে ১৬, ২০২৬

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

মে ১৬, ২০২৬

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT