চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সদ্য নোবেলজয়ী আনি এখনোঁর গল্পে যতো সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি লেখক আনি এখনোঁ। তার লেখায় ফুটে ওঠে লিঙ্গ, ভাষা ও শ্রেণিগত কারণে বৈষম্যের শিকার হওয়া জীবনের গল্প। আনি এখনোঁর বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস রয়েছে যার অনেকগুলোই আত্মজীবনীমূলক। তার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে কয়েকটি সিনেমাও। এমনকি সন্তানের সঙ্গে তিনি যৌথ পরিচালনায় নির্মাণ করেছেন একটি ডকুফিল্মও:

লে আনিস সুপার-৮ (২০২২): এটি একটি ডকুমেন্টারি। ১৯৭২ থেকে ১৯৮১ পর্যন্ত আনি এখনোঁ এবং তার পরিবারের বিভিন্ন সময়ে ধারণ করা ভিডিও নিয়ে তৈরি করা হয়েছে এই ডকুমেন্টারি। এটি যৌথভাবে আনি এখনোঁর সাথে পরিচালনা করেন ডেভিড এখনোঁ।

হ্যাপেনিং (২০২১):
‘হ্যাপেনিং’ ছবিটি আনি এখনোঁ’র একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে। ১৯৬০ সালে ফ্রান্সের গর্ভপাত-বিরোধী আইন নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। গেল বছর মুক্তি পাওয়া ছবিটি প্রশংসিতও হয়েছে।

সিম্পল প্যাশন (২০২০):
একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে রাশিয়ান কূটনীতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান এক সন্তানের মা। এরপর নানা জটিলতা নিয়ে এগিয়ে যেতে থাকে গল্প। ছবিটি পরিচালনা করেছেন আরবিদ।

Banglabid

দ্য ইয়ার্স (২০১৮):
আনি এখনোঁর ‘দ্য ইয়ার্স’ উপন্যাসের কিছু নির্বাচিত অংশ এক নারী কণ্ঠে শোনা যায় এই ছবিতে। সার্ডিনিয়ার তীরের অতীতের বিচ্ছিন্ন কিছু স্মৃতি নিয়ে তৈরি হয়েছে এই ডকুফিল্ম।

মান উইক-এন্ড উ সেন্টার কমার্শিয়াল (২০১৪)
লিমোজেস শহরের কেন্দ্রে এক শপিং সেন্টার আছে। সেখানে যে শুধু বাণিজ্য হয় তা নয়, বাণিজ্যের জায়গার চেয়েও বেশি কিছু সেই শপিং সেন্টারটি। নানা ধরনের বহু মানুষের সংযোগের কেন্দ্রস্থল সেটি। এটিই ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।

দ্য আদার ওয়ান (২০০৮)
অ্যান-ম্যারি অ্যালেক্সকে ছেড়ে চলে যায়। অ্যালেক্স বিবাহিত জীবন চাইলেও অ্যান-ম্যারি চান স্বাধীন জীবন। মতের ভিন্নতা থাকায় যৌথ সিদ্ধান্তেই সম্পর্ক ভেঙে দেন তারা। তাদের প্রায়ই দেখা হয়। এক সময় অ্যান-ম্যারি বুঝতে পারেন অ্যালেক্সের জীবনে নতুন নারী এসেছেন। তখন তার হিংসা হতে থাকে। এরপর হুমকি ও বিপদে ভরা এক ঝামেলার জগতে নিজেকে জড়িয়ে ফেলেন ম্যারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নোবেললিড বিনোদনসাহিত্যসাহিত্য পুরস্কারসিনেমাহ্যাপেনিং
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT