চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ছবিটা করতে গিয়ে কারো কাছে আমরা টাকা চাইনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
গায়ক ও সংগীতশিল্পী সাংবাদিকদের সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃণাল সেন। অসংখ্য কালজয়ী সিনেমার স্রষ্টা। যার কাছ থেকে সিনেমার প্রথম পাঠ নিয়েছিলেন ‘দত্ত ভার্সেস দত্ত’র নির্মাতা, অভিনেতা অঞ্জন দত্ত। মৃণাল সেনের ‘চালচিত্র’ সিনেমার মধ্য দিয়ে যে অঞ্জন পা রেখেছিলেন সিনেমার দুনিয়ায়। যার কাছ থেকে পেয়েছিলেন পৃথিবী দেখার তরতাজা চোখ!

সেই গুরু মৃণালকে নিয়ে তার শতবর্ষে সিনেমা নির্মাণ করলেন শিষ্য অঞ্জন দত্ত। নাম রাখলেন ‘চালচিত্র এখন’। শুধু পরিচালনা নয়, সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অনবদ্য অভিনয়ও করলেন অঞ্জন। সেই সঙ্গে সিনেমাটির প্রযোজনায় পয়সাও খরচ করলেন অঞ্জন, সঙ্গে ছেলে নীল দত্ত!

গুরুকে উৎসর্গ করে নির্মিত সিনেমাটি এখনোও মুক্তি পায়নি। এরআগে গেল ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়, জিতে নেয় সমালোচক পুরস্কারও! দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ‘চালচিত্র এখন’ দেখলো বাংলাদেশের দর্শক! যথারীতি সিনেমাটি হয়েছে তুমুল প্রশংসিত। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের হল ভর্তি দর্শক দেখলো সিনেমাটি।

বয়স্ক ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, হাতে ফুলের তোড়া. Channel i News - চ্যানেল আই নিউজ তারআগে উপস্থিত থেকে সিনেমাটি নিয়ে দর্শকের উদ্দেশে কথা বলেন অঞ্জন। জানান, কেন তিনি নিজে খরচা করে সিনেমাটি বানানোর উদ্যোগ নেন। অঞ্জন বলেন,“আমার সাথে যখন মৃণাল দা’র পরিচয় হয়, তখন তার বয়স ৫৭ বছর; আর আমার ২৪। তাকে নিয়ে আমি এবং আমার পুত্র নীল নিজেরা খরচা করে এই ‘চালচিত্র এখন’ ছবিটা বানিয়েছি। এই ছবিটা করতে গিয়ে কারো কাছে আমরা টাকা চাইনি। কারণ আমাদের মনে হয়েছিলো, এই ছবিটা আমাদের মতো করে এভাবে কেউ করতে দিবে না। তাই আমরা রিস্ক থাকা সত্বেও করেছি।”

গুরু মৃণাল সেনের সাথে কয়েক দশকের সম্পর্ক ছিলো তার। তবে কখনোই অঞ্জনের কোনো সৃষ্টিতে মৃণাল আলাদা করে জায়গা পায়নি। কেন পায়নি, সে কৈফিয়তও এদিন দিলেন অঞ্জন। বললেন,“আমার কোনো গানে, আমার কোনো সিনেমায় এবং আমার কোনো থিয়েটারে মৃণাল সেন আসেনি। কেন আসেনি আমি জানি না। তিনি এতোই ব্যক্তিগত, দূর থেকে তাকে দেখতে আমার অনেক সময় লেগেছিলো। দূর থেকে না দেখলে আমি কী করে তাকে নিয়ে ছবি করবো!”

অঞ্জন বলেন,“মৃণাল সেনকে আমি মহান ব্যক্তি হিসেবে দেখি না। মানুষ হিসেবেই দেখি। সেটা আমার কাছে খুব বড় পাওয়া। সময় লাগলো তাকে দূর থেকে দেখতে। তার একশো বছরে আমি এই ছবিটা করেছি।”

Reneta

পৃথিবীর সিনেমা দেখার দরোজা খুলে দিয়েছিলেন মৃণাল, সেটা বলতে গিয়ে এদিন অঞ্জন বলেন,“মৃণাল সেন না থাকলে আমি সিনেমায় আসতে পারতাম না। তিনি আমার পৃথিবীর সিনেমার দরোজাটা খুলে দিয়েছিলেন। আমার সিনেমা করার কোনো ইচ্ছে ছিলো না। উনি প্রায় জোর করে আমায় ঢুকিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে উনার সহকারি হলাম, অভিনেতা তো হলাম ই, উনার গল্প লিখতাম, স্ক্রিনপ্লে, উনার এক্সকিউটিভ প্রডিউসার হলাম, বন্ধু হলাম। শেষ সিনেমা অবধি অনেক বছরের সম্পর্ক তার সাথে।”

‘চালচিত্র এখন’ নির্মাণ প্রসঙ্গে এসময় অঞ্জন বলেন, এই ছবিটি শুধু মৃণাল সেন কিংবা আমার গল্প নয়। আমার মনে হয়, এটি দুটো প্রজন্মের গল্প। যে প্রজন্ম দুটি আলাদা, ভিন্ন- কিন্তু তারা অনেকদিন একসাথে চলতে পারে। জেনারেশনের বাধা টপকে, বয়সের তফাৎ এড়িয়ে দুটো মানুষ কাছে আসতে পারে। সেটা স্পোর্টসম্যান হতে পারে, মিউজিশিয়ান হতে পারে- ‘চালচিত্র এখন’ এর ক্ষেত্রে সেটা অঞ্জন দত্ত ও মৃণাল সেন।

 

ছবি: মিতুল আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তঅভিনয়চালচিত্রচালচিত্র এখনদ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমৃণাল সেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT