চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘বেলা বোস’ খ্যাত অঞ্জন দত্ত 

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৮:৪৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৩
শিক্ষা
A A
ছবি- সানি মাহফুজ

ছবি- সানি মাহফুজ

পশ্চিমবঙ্গের নন্দিত গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক অঞ্জন দত্ত আজ (শুক্রবার) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঞ্চ মাতাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন তিনি। 

৩১তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১তম ব্যাচ আমাদের কাছে একটি আবেগের নাম। অনেকদিন পর সেই ৩১ দের সাথে আবার দেখা হবে। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ওপার বাংলার বিখ্যাত সংগীত শিল্পী অঞ্জন দত্তকে আমন্ত্রণ জানিয়েছি। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অঞ্জন দত্ত

বড় পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু অঞ্জন দত্তের। তখনও গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেননি। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘চলচ্চিত্র’। ১৯৯৮ সালে ‘বড়দিন’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। যেটি নির্মিত হয়েছিল হিন্দি ভাষায়। অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা সিনেমা ‘বো ব্যারাকস ফরএভার’ মুক্তি পায় ২০০৪ সালে। পরবর্তীতে যার হাতে সৃষ্টি হয়েছে ‘ম্যাডলি বাঙালি’, ‘বোমকেশ বক্সি’, ‘আবার দেখা হবে’ প্রভৃতি চলচ্চিত্র।

অঞ্জন দত্ত মূলত সঙ্গীতের জন্য বেশি পরিচিত। তার বিখ্যাত গানগুলির মধ্যে ‘বেলা বোস’, ‘রঞ্জনা আমি আর আসবো না’ অন্যতম। এছাড়া অভিনেতা ও চলচিত্র পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি।

তার ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেছেন। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’ সিনেমাতে প্রথম অভিনয় করেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার  অর্জন করেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জনযাত্রা নামে বাংলাদেশের তরুণ লেখক সাজ্জাদ হুসাইন একটি বইও লিখেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তবেলা বোসরঞ্জনা আমি আর আসবো না
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা

জুন ৮, ২০২৬

অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় আমের ভালো ফলন হয়েছে

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যুর মিছিল

জুন ৮, ২০২৬

অধ্যাপক আবুল বারকাতের মুক্তিতে আর কোনো বাধা নেই: হাইকোর্ট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT