বিনোদন

প্রকাশ্যে রণবীরের ‘অ্যানিমেল’-এর ঝলক

অ্যানিমেল সিনেমার দুই চরিত্রের দৃশ্য, একে অন্যের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমার দুটি দৃশ্য, একে অন্যের পাশে বসে থাকছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’-এর প্রি-টিজার। ৫০ সেকেন্ডের এই প্রি-টিজারটি ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।

প্রি-টিজারে রণবীর কাপুরকে দেখা গেছে অ্যাকশন দৃশ্যে। টিজারের শুরুতে একই রকম পোশাক পরা একাধিক ব্যক্তিকে দেখা যায়। তারা মুখোশ পরে ছিলেন, হাতে কুড়াল। এরপর কুড়াল হাতে তুলে নেন রণবীর কাপুর। কুড়াল দিয়ে একাধিক ব্যক্তিকে খুন করতে দেখা যায় তাকে। রণবীরের মুখে রক্তের ছাঁট। মুখোশ পরা বাকিরা ভয় পেয়ে দৌড়ে পালায়।

‘অ্যানিমেল’-এ রণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে। রণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মানদানা। এই ছবিতে খল চরিত্রে রয়েছেন ববি দেওল।

সন্দীপ রেড্ডি পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ১১ আগস্ট। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে ‘অ্যানিমেল’।

বিষয়:অ্যানিমেল রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…