চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর প্রাপ্তির পর এবার জানা গেল ‘অ্যানিমেল’ মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
অ্যানিমেল সিনেমার পোস্টার, আলো ও ডিজাইনের সাথে প্রচারনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর এই ছবিটি ইন্ডিয়ার সঙ্গে একযোগে বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তির কথা থাকলেও সম্ভব হয়নি।

আমদানিকারক জানিয়েছিলেন, ‘অ্যানিমেল’ আসবে, শুধু সময়ের অপেক্ষা! অবশেষে সব বাধা কেটেছে গেছে। মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর থেকে ‘আনকাট’ মুক্তির অনুমতি পেয়েছে হাইভোল্টেজ ছবি ‘অ্যানিমেল’।

গেল সপ্তাহে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পায় তুমুল আলোচিত ‘অ্যানিমেল’। আমদানিকারক কিবরিয়া লিপু মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে বলেন, আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’।

Banglabid

এদিকে মুক্তির তারিখ জানিয়ে আমদানিকারক অনন্য মামুন জানান, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমা চলবে।

শাহরুখ খানের পর এবারই প্রথম বাংলাদেশে রণবীর কাপুরের ছবি উপভোগ করতে পারবেন দর্শক। আমদানিকারক বলেন, মধ্যপ্রাচ্যে যে ভার্সনে ‘অ্যানিমেল’ চলছে সেটি আমাদের দেশে চলবে। এটাই সেন্সরে জমা দেয়া হয়েছিল। সেন্সরবোর্ড সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছে। তাই এখানে দৃশ্য কর্তন করা হচ্ছে সেটি বলাটা অবান্তর।

এদিকে, ইন্ডিয়াতে অনেক দর্শক সমালোচকই বলছেন, ‘অ্যানিমেল’-এ রণবীর কাপুর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় রোমান্টিক ইমেজের জন্য পরিচিত এ অভিনেতা। এবার তিনি মারদাঙ্গা অ্যাকশনে হাজির হয়ে সবকিছু তছনছ করে দিয়েছে।

Reneta

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির চারদিনে বিশ্বব্যাপী সোয়া ৪০০ কোটি রুপি আয় করেছে ‘অ্যানিমেল’। ছবিটি যেমন আলোচনা তৈরি করেছে তেমনভাবে সমালোচিত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিলঅ্যানিমেলরণবীররণবীর কাপুররাশমিকালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT