বিশ্বকাপ থেকে কোপা, এ শতাব্দিতে আর্জেন্টিনার সব ধরণের সাফল্যই এসেছে লিওনেল মেসি এবং অ্যাঙ্গেল ডি মারিয়ার হাত ধরে। দুই বছর আগে ডি মারিয়া অবসরে গেলেও এখনও পুরো দমেই নিজের ছন্দে আছেন লিওনেল মেসি। মারিয়ার মতে আরও খেলা চালিয়ে যাওয়া উচিৎ এলএমটেনের।
ডি মারিয়া ২০২৪ সালের কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আশা করেন তার সাবেক সতীর্থ ভিন্ন কোনো সিদ্ধান্ত নেবেন। ডি মারিয়া টিএনটি স্পোর্টসকে বলেছেন, ‘সে (মেসি) যত দিন চাইবে, তত দিন জাতীয় দলে থাকুক। আমার মনে হয়, তার সামনে আরও অনেক বছর আছে। ৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে, ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সে। তার কোনো সীমা নেই।’
স্কালোনিকে নিয়ে কথা বলেছেন তিনি। ডি মারিয়া আর্জেন্টিনা কোচকে নিয়া বলেছেন, ‘তিনি আজকের স্কালোনি। সবার ভালোর জন্যই আমি চাই, তিনি থাকুক। সামনে দারুণ এক প্রজন্মের তরুণ ফুটবলার আছে। শেষ পর্যন্ত তিনি কী চান, সেটি তিনিই জানেন। তবে আমি আশা করি, তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।’







