বিনোদন

৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার

৩৭ বছর বয়সী অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার, ঘটনাস্থল থেকে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ জুলাই) মাত্র ৩৭ বছর বয়সে চলে গেলেন ‘অঙ্গমালি ডায়েরি’ খ্যাত মালায়ালাম অভিনেতা শরৎ চন্দন। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

শনিবার ভারতীয় সংবাদ মাধ্যমকে পুলিশ জানায়, শুক্রবার নিজ বাসভবন থেকে অভিনেতা শরৎ এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে পাওয়া গেছে সুইসাইড নোট। যেখানে লেখা ছিলো, আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।

মালায়ালাম সিনেমা ‘আনিস্যা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন শরৎ। এছাড়াও ‘অঙ্গমালি ডায়েরি’, ‘কুদে’, ‘ওরু মেক্সিকান অপরাথা’, ‘এট আল’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন তিনি।

শরৎ এর মৃত্যুতে তার ‘অঙ্গমালি ডায়েরি’র সহ-অভিনেতা অ্যান্টনি ভার্গিস প্রয়াত অভিনেতার কয়েকটি ছবি শেয়ার করে শোক প্রকাশ করেন।-ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:মারা গেছেন মালায়ালাম মালায়ালাম অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…