চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডাকে বিশ্বকাপের সর্বনিম্ন রানে গুঁড়িয়ে রেকর্ড জয় উইন্ডিজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
উইন্ডিজ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, উগান্ডাকে হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভোরে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ল ক্যারিবীয় দলটি। আফ্রিকার দেশটিকে ৩৯ রানে অলআউট করে ১৩৪ রানের রেকর্ড জয় তুলে নিয়েছে রোভম্যান পাওয়েলের দল। টি-টুয়েন্টিতে রানের হিসেবে যেটি উইন্ডিজের সবচেয়ে বড় জয়। আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে, ৮৪ রানের। আর উগান্ডা ডুবেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন রানে অলআউটের ভুলতে চাওয়া রেকর্ডে।

প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার ভোরে টসে জিতে আগে ব্যাট করতে নামে রোভম্যান পাওয়েলের উইন্ডিজ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দেশটি। জবাবে আকিল হোসেনের তোপে নিয়মিত উইকেট হারিয়ে ৪৮ বল বাকি থাকতে কেবল ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডা।

তাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডের পাশে নাম লিখিয়েছে উগান্ডা। আগে একই সর্বনিম্ন ৩৯ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড কেবল ছিল নেদারল্যান্ডসের। তারা উগান্ডার চেয়ে আরও ৯ বল কম খেলেছিল। ২০১৪ আসরে ডাচদের ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডেও নেদারল্যান্ডস-শ্রীলঙ্কার নাম। ২০২১ বিশ্বকাপে লঙ্কানদের কাছে ৪৪ রানে অলআউট হয়েছিল ডাচবাহিনী।

Banglabid

১৭৪ রানের লক্ষ্যে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ব্যাটিং। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে বোর্ডে জমা করতে পারে কেবল ২২ রান। এক রান নিতেই হারায় আরও ২ উইকেট। উগান্ডার হয়ে সর্বোচ্চ ২০ বলে ১৩ রান আসে জুম্মা মিয়াজির ব্যাট থেকে। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভার বল করে ১১ রান খরচায় ৪ উইকেট নেন আকিল হোসেন। ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার এটি। বাকিদের মধ্যে আলঝারি জোসেফ নেন দুটি। রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল ও গুডাকেশ মোতি নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে ৫১ আসে পাওয়ার প্লে থেকে। ৪১ রানের ওপেনিং জুটি ভেঙে আউট হন ব্র্যান্ডন কিং। ৮ বলে ১৩ রান আসে তার ব্যাটে। কিছুটা চাপে পড়লে নিকোলাস পুরান ও জনসন চার্লসের চেষ্টায় সেটি সামাল দেয় ক্যারিবীয় দল।

Reneta

উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবার বলে পুরান আউট হন ১৭ বলে ২২ রানে। রানের চাকা সচল রাখেন জনসন। ১০৫ রানের সময় ৪২ বলে ৪৪ করা জনসনকে ফেরান দিনেশ নাকরানি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল করে যান ১৮ বলে ২৩ রান।

শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৬ বলে ২২ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের অপরাজিত ১৭ বলে ৩০ রানে ভর করে ১৭৩-এ পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দ্রে রাসেলউগান্ডা২৪ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাওয়েলমাসাবালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT