চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছর পর উইন্ডিজ টি-টুয়েন্টি দলে রাসেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘসময় ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন আন্দ্রে রাসেল। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় জার্সিতে দেখা যায়নি তাকে। দুবছর পর টি-টুয়েন্টি ফরম্যাটের ডাকা হয়েছে ৩৫ বর্ষী রাসেলকে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য রোভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলের সহ-অধিনায়ক শাই হোপ।

সাম্প্রতিক সময়ে পেস-অলরাউন্ডার রাসেল আরব আমিরাতে টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘসময় পর জাতীয় দলে ডাক পড়ায় বার্বাডোজে উড়াল দেবেন। একাদশে জায়গা পেলে মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দেখা যেতে পারে তাকে।

শর্টার ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন ২১ বর্ষী অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন। ২০২০ সালের পর প্রথম শেরফেন রাদারফোর্ডকেও দলে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজে খেলা গুডাকেশ মোতিও আছেন।

আগামী ১২ ডিসেম্বর ব্রিজটাউনে হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড যথাক্রমে মুখোমুখি হবে ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দ্রে রাসেলইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরিজলিড স্পোর্টসশাই হোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT