চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার বেশে মাঠ ছাড়লেন রাসেল, থামল আন্তর্জাতিক অধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজে দুই বিশ্বকাপজয়ী অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন। জ্যামাইকার কিংসটনে দ্বিতীয় ম্যাচে বুধবার ভোরে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি। ম্যাচে ১৫ বলে ৩৬ রান করেছেন রাসেল। ইনিংস সাজানো ৪ ছক্কা ও ২ চারে।

কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজ সফরকারীদের বিপক্ষে ৮ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে পড়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠায়। উইন্ডিজের দেয়া ১৭৩ রানের লক্ষ্য ১৫তম ওভারে টপকে যায় অজিরা। জশ ইংলিশ ৭২ ও ক্যামেরন গ্রিন অপরাজিত ৫৬ রান করেন। চোট সংস্করণে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ জুটি গড়েন দুজনে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ৩৭ বর্ষী রাসেল। দেশের হয়ে লাল বলে খেলেছেন একটি ম্যাচ। ২০১০ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর ১৫ বছরে তাকে দেখা যায়নি টেস্টে।

সাদা বলে দুই সংস্করণে উইন্ডিজের হয়ে ২,১২০ রান করেছেন, নিয়েছেন ১৩১ উইকেট। ক্যারিবিয়ানদের হয়ে টি-টুয়েন্টিতেই সবচেয়ে বেশি ৮৫ ম্যাচ খেলেছেন তারকা অলরাউন্ডার। ওয়ানডে খেলেছেন ৫৬টি। ক্যারিবিয়ানদের হয়ে জিতেছেন ২০১২ ও ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ।

অবসর নিয়ে রাসেল ম্যাচের আগে বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। যা আমার জন্য বেশ গর্বের। পরিবার ও বন্ধুদের সামনে খেলতে ভালোবাসি। ভালো খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যেতে চাই,যাতে পরপবর্তি প্রজন্মের জন্য দৃষ্টান্তও স্থাপন করতে পারি।’

ম্যাচ চলাকালে রাসেলের ব্যাটিংয়ের প্রশংসায় মেতেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। নেমে দ্বিতীয় বলেই গ্যালারির ছাদে বল পাঠান রাসেল। বিশপ তার এমন মারমুখী ব্যাটিংয়ের উপমা দেন সিগনেচার দ্রে রুস নামে। স্যাবিনা পার্কে ম্যাচ শুরুর আগেই রাসেল পান সতীর্থ ও বিপক্ষ দলের গার্ড অব অনার। ২৪০ স্ট্রাইকরেটে ব্যাট করে মাঠ ছাড়েন রাজার বেশে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্ট্রেলিয়া. আন্দ্রে রাসেলওয়েস্ট ইন্ডিজবিদায়ী ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT