চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানো হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। ম্যাচের তৃতীয় দিনে আবেগঘন সংবর্ধনা পেয়েছিলেন কিংবদন্তি পেসার। সতীর্থ ও প্রতিপক্ষ দলের সদস্যদের গার্ড অব অনার এবং গ্যালারিতে দর্শকদের ভালোবাসায় শিক্ত হয়েছিলেন অ্যান্ডারসন। ৪১ বর্ষী পেসারের অবসরকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। তার মতে অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানো হয়েছে।

অ্যান্ডারসনের বিদায়ের পর ইংল্যান্ডের একটি গণমাধ্যমে কলাম লিখেছেন লয়েড। সেখানেই এমন বিস্ফোরক মন্তব্য করেন। একইসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনাও করেছেন। অ্যান্ডারসন পারফর্ম করছেন না, বিষয়টি এমন নয়। বরঞ্চ বয়স বাড়ার কারণেই তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ লয়েডের ।

‘সর্বকালের সেরাদের একজনের বিদায়। জিমি অ্যান্ডারসনের বিদায়ে দুঃখের বিষয় হলো, তিনি এখনও আগের মতই বোলিং করেছেন। যথার্থতা, গতি, স্ট্যামিনা সব গুণাবলিই দেখিয়েছেন। উইকেটও নিচ্ছেন। তারা (বোর্ড কর্তৃপক্ষ) বলে যে, আগামী বছরের অ্যাশেজকে মাথায় রেখে এগিয়ে চলেছে। আমি বলবো, আপনারা সেরা দল বাছাই করুন। বয়সের কারণে তাকে জোর করে বাদ দেয়া হয়েছে। এই সময়ে দলে অন্তর্ভুক্তির সময় এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাধ্য হয়ে অনেকে খেলা বন্ধ করে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনাদের বলছি, আমি এই অনুভূতি জানি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে ইনিংস ব্যবধান ও ১১৪ রানে জয় পেয়েছে ইংলিশবাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজলয়েডলর্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলের বিয়ের অনুষ্ঠানে মুকেশ আম্বানির কথায় মুগ্ধ সবাই

পরবর্তী

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫ জন

পরবর্তী

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫ জন

কোটা নিয়ে ছাত্রলীগের নতুন কর্মসূচি

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT