চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী-সমুদ্র ও পরিবেশ রক্ষার দাবিতে নোঙর ট্রাস্টের মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৬
পরিবেশ
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদী, সমুদ্র ও পরিবেশ রক্ষার সুস্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাব সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন নোঙর ট্রাস্ট।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় এ কর্মসূচিতে দেশের বিভিন্ন নদী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা সংহতি প্রকাশ করেন।

নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর প্রধান নির্বাহী ডক্টর আব্দুল ওহাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাইদ রানা, জুবের আলম খান এবং জাতীয় পার্টির ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

বক্তারা বলেন, বাংলাদেশের নদী, সমুদ্র ও পরিবেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন, শিল্পবর্জ্য নিঃসরণ, নদী দখল, পাহাড় ও উপকূল ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জাতীয় নির্বাচন সামনে থাকলেও অধিকাংশ রাজনৈতিক দলের ইশতেহারে পরিবেশ ও নদী রক্ষার বিষয়টি এখনও গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হচ্ছে না—যা অত্যন্ত উদ্বেগজনক।

ডক্টর আব্দুল ওহাব বলেন, “নদী ছাড়া বাংলাদেশ কল্পনাই করা যায় না। নদী দখল ও দূষণ বন্ধ না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে নদী ও পরিবেশ রক্ষার সুস্পষ্ট রূপরেখা না থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের পরিবেশ বিষয়ক সম্পাদক ইবনুল সাইদ রানা বলেন, পরিবেশ সংকট এখন আর শুধু পরিবেশবাদীদের ইস্যু নয়—এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্যের প্রশ্ন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণকে সাংবিধানিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

Reneta

জাতীয় পার্টির ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুবের আলম খান বলেন, নদী ও পরিবেশ রক্ষা ছাড়া দেশের অর্থনীতি, কৃষি ও জনজীবন টেকসই হতে পারে না। তিনি নির্বাচিত হলে সংসদে নদী ও পরিবেশ রক্ষায় জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস বলেন, “নদী ও সমুদ্র রক্ষা শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। আমরা চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল তাদের ইশতেহারে নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ, উপকূল ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পরিকল্পনা অন্তর্ভুক্ত করুক।”

মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবেশকর্মীরা জানান, নদী ও পরিবেশ রক্ষার দাবিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

মানববন্ধনে আরে বক্তব্য রাখেন, নোঙর ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, মো. হোসাইন, পরিবেশ উন্নয়ন সোসাইটি আহবায়ক, নোঙরের সদস্য, ফজলে সানি, রাশিদুল হাসান সুজন, আমিনূল হক চৌধুরী, মো. মাজেদ, তানভীর হোসেন বপ্পী, শান্তা রহমান, কামাল হোসেন, দীন ইসলাম দীপ্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদী ও পরিবেশ আন্দোলননির্বাচনী ইশতেহারনোঙর ট্রাস্টরাষ্ট্র সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬

যাত্রাবাড়ীর ছাদে ফল-সবজির সমৃদ্ধ বাগান, দৃষ্টান্ত মিন্টু হাওলাদার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT