চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রহ্মপুত্র নদ পরিদর্শনের মাধ্যমে সরকারি তালিকাভুক্ত দেশের ১ হাজার ৪১৫টি নদ-নদী পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে নদী ও পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠন নোঙর ট্রাস্ট। এ উপলক্ষে দেশের নদীসম্পদ ও অববাহিকাভিত্তিক কৃষি রক্ষায় স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার ২৬ জানুয়ারি, সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুটি মোটরবোটে নোঙর ট্রাস্টের কর্মকর্তারা স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদীচী ঘাট থেকে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র তীর পর্যন্ত নদী পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নগরীর ব্যাট–বল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র তীরে আয়োজিত মতবিনিময় সভায় নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস বলেন, নদী রক্ষায় দেশে বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে কাজ করলেও সমন্বিত কোনো অভিভাবক প্রতিষ্ঠান নেই। এতে জনগণের অর্থ অপচয় হচ্ছে এবং কার্যকর উদ্যোগ ব্যাহত হচ্ছে। ব্রহ্মপুত্রসহ দেশের নদ-নদীগুলোর বিশাল মৎস্যসম্পদ, জলজ প্রাণবৈচিত্র্য ও বিস্তীর্ণ অববাহিকার কৃষি রক্ষায় একটি স্বতন্ত্র ‘নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠন সময়ের দাবি।

Banglabid

তিনি আরও জানান, দুই দশক ধরে নদী ও পরিবেশ রক্ষায় কাজ করা নোঙর ট্রাস্ট ব্রহ্মপুত্র পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি তালিকাভুক্ত ১হাজার ৪১৫টি নদ-নদীর পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় সংগৃহীত তথ্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে প্রদান করা হবে। ব্রহ্মপুত্রকে মৃতপ্রায় অবস্থা থেকে উদ্ধার করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় নোঙরের এ উদ্যোগে সহযোগিতার জন্য ময়মনসিংহবাসী, জেলা প্রশাসন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিআইডব্লিউটিএ, গণযোগাযোগ অধিদপ্তর, নাসিরাবাদ কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান সুমন শামস।

সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নোঙরের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একসময় প্রমত্ত ব্রহ্মপুত্র আজ মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে। নোঙরের এ পরিদর্শন কার্যক্রম ময়মনসিংহের মানুষকে নদী রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। দেশের নদ-নদী পরিদর্শনে কৃষি বিশ্ববিদ্যালয় নোঙরের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।

Reneta

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পরিবেশ সম্পাদক ইবনুল সাঈদ রানা এবং নোঙর ট্রাস্টের ট্রাস্টি আবদুর রাহিমসহ অন্যান্য বক্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইডব্লিউটিএনদীসম্পদ মন্ত্রণালয়নোঙর সংগঠননৌ-পরিবহন কর্তৃপক্ষব্রহ্মপুত্রশিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

পরবর্তী

মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওপর হামলা

পরবর্তী

মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওপর হামলা

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে যা বললেন বোন অমৃতা

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT