ফুটবল

ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

ব্রাজিলের কোচ আনচেলত্তি ফুটবল ম্যাচে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল কোচ আনচেলত্তি একটি ম্যাচের সময় বসে আছেন, পেছনে লাল চেয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি মৌমুম শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের ডাগআউটে যোগ দেয়ার কথা ছিল। আলোচনা চললেও নিশ্চয়তা আসতে একটু অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে ব্রাজিল ভক্তদের অপেক্ষার অবসান হল। রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি।

চলতি মৌসুমের শেষেই ঘোষণা আসার কথা ছিল। তবে সোমবার রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন আনচেলত্তি কোচ হিসেবে যোগ দেয়ার কথা ঘোষণা দেয়। জানায়, চলতি মাসেই ভিনিসিয়াসদের কোচ হিসেবে যোগ দেবেন আনচেলত্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকে পুরোদমে নিজেদের ডাগআউটে পাবে ব্রাজিল।

২০২৬ সাল পর্যন্ত আনচেলত্তির সাথে চুক্তি করেছে ব্রাজিল। তাতে প্রায় ছয় দশক পর বিদেশি কোনো কোচের অধীনে খেলবে ব্রাজিল। সবশেষ ১৯৬৫ সালে বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউট সামলান আর্জেন্টিনার ফিলিপ নুনেজ।

আগামী জুনে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

বিষয়:আনচেলত্তি ব্রাজিল রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…