চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানসিটির বাদ পড়া হবে রিয়ালের ‘সুখবর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচের ছবি, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে খুব বেশি সুবিধায় নেই ম্যানচেস্টার সিটি। প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় আছে। ইউরোপসেরার প্রতিযোগিতা থেকে ইংলিশ ক্লাবটি ছিটকে পড়লে রিয়াল মাদ্রিদের জন্য হবে সুখবর, বলছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি রিয়ালেরও। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে বর্তমান চ্যাম্পিয়নরা দেখে হারের মুখ। সবশেষ দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রেখেছে লা লিগার ক্লাবটি।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে আছে রিয়াল। লিগপর্বের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা পাবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪ নম্বর দলকে দুই লেগের প্লে-অফ উতরে যেতে হবে শেষ ষোলোয়। সাত ম্যাচে দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৩৬ দলের আসরে সিটির অবস্থান ২৫ নম্বরে।

Banglabid

আনচেলত্তির কাছে প্রশ্ন যায় সিটির বাদ পড়ার খবর রিয়ালের কাছে সুখবর হবে কিনা? বলেছেন, ‘হ্যাঁ, কারণ আমার কাছে এখনও ম্যানচেস্টার সিটিকে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদারদের একটি মনে হয়।’

গত তিন মৌসুমে ম্যানসিটি ও রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে মুখোমুখি হয়েছে। ২০২২ ও ২০২৪ সালে ট্রফি জিতেছিল মাদ্রিদের ক্লাবটি।

প্লে-অফে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়তে পারে কিনা প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘কেউই জানে না। একটা ব্যাপার পরিষ্কার- আমাদের শেষ ম্যাচ জিততে হবে, এই ক্লাবে এটা নতুন নয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগম্যান সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT