দেশের অর্থনৈতিক সেক্টরে ভয়াবহ নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৯০ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খেলাপি ঋণ বেড়েই চলেছে। দেশে জবাবদিহিতা ও আইনের শাসন না থাকায় সব সেক্টরে শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।






