বিনোদন

পর্দায় নতুন ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা

আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে ‘চিতা’ নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিলো জাজ মাল্টিমিডিয়া

নতুন মাসুদ রানা সিনেমার পোস্টার, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মাসুদ রানা সিনেমার পোস্টার, যেখানে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি ‘মাসুদ রানা’। এই লেখকের ‘অপারেশন চিতা’ নামের উপন্যাস থেকে এবার নির্মিত হবে ‘চিতা’ নামের একটি সিনেমা।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমায় জুটিবদ্ধ হতে চলেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা! 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। সেখানেই অভিনয়শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে অনন্ত-বর্ষাকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা করতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা।

জানা যায়, জাজের প্রযোজনায় ‘চিতা’ সিনেমাটি পরিচালনা করবেন জাজ কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে।

অনন্ত জলিল ও বর্ষা পর্দায় নতুন সিনেমার প্রিমিয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি।

গেল বছর ২৫ আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এবিএম সুমনকে। এছাড়াও ওই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। ৮৩ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়।

বিষয়:অনন্ত জলিল অভিনেতা উপন্যাস চিতা জাজ জাজ মাল্টিমিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…