কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন অফিসের প্রবেশদ্বার, বাইক ও গাড়ি পার্কিংসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিস প্রবেশদ্বার, বাইক ও গাড়ি পার্কিংসহ, বাংলা ভাষায় সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরিত্যক্ত এক পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের এগারসিন্দুর গ্রামের একটি পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের এগারসিন্দুর গ্রামের তাজুল ইসলাম মাস্টারের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত পুকুরে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

এগারসিন্দুর ইউপি সদস্য মো. মহসিন মিয়া জানান, পরিত্যক্ত ওই পুকুরে মরদেহ উদ্ধারের খবরে লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে মরদেহের পরিচয় এখনও জানা যায়নি।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে ১-২দিন আগের ঘটনা এটি। পরিচয় সনাক্ত হয়নি। পরিচয় মিললে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যাবে।

 

বিষয়:অজ্ঞাত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…