রাজনীতি

একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে: রিজভী

রিজভী আহমেদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজভী আহমেদ, বিএনপি নেতা, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলা ভাষায় লেখা ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উদ্দ্যেশ্যেপ্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ ২৭ জুন শুক্রবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি দপ্তরে দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের দুঃশাসনের পুনঃপ্রবর্তন চায় না বিএনপি।

আলোচনা সভায় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন জনগণের ভোটাধিকার।

বিষয়:বিএনপি রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…