চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে এক ইরানি অভিযুক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের সমর্থকদের হেলমেট ও ক্যাপ, ট্রাম্পের ছবি ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত হয়েছেন ৫১ বছর বয়সী ইরানের নাগরিক ফারহাদ শাকেরি। হত্যার বিনিময়ে যুক্তরাষ্ট্রে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অন্যান্য ষড়যন্ত্র বাদ দিতেও রাজি ছিলেন ইরানি এই গ্রুপ।

শনিবার (৯ নভেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন আদালতের নথিপত্রে দেখা যাচ্ছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইরানের এজেন্টরা বর্তমানে ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল। আর সেজন্য তারা সরকারের সমালোচকদের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অন্যান্য ষড়যন্ত্র বাদ দিতেও রাজি ছিলেন।

অভিযুক্ত এই এজেন্ট হলেন ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে তার একাধিক সংলাপে সন্দেহভাজনদের ভাড়া করা নিয়ে আলাপের সময়ে একটি নথিতে বিষয়টি বেরিয়ে আসে।

নথিপত্রগুলোতে এমন আভাস পাওয়া যায় যে শাকারি যুক্তরাষ্ট্রে আটক একজন বন্দির জেলের মেয়াদ কমাতে এফবিআইয়ের সাথে কথা বলতে রাজি হন। তবে শাকারি দাবি করেন, ওই সব সংলাপের সময়ে তিনি তেহরানে ছিলেন।

শাকারি এফবিআইকে বলেন, ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের এক কর্মকর্তা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ অবধি তার সাথে যোগাযোগ করেন।

শাকেরি বলেন, তাকে সাত দিনের মধ্যে পরিকল্পনা দেয়ার কথা বলা হয়। তিনি বলেন, ট্রাম্পকে টার্গেট করাটা ব্যয়বহুল ব্যাপার হবে। তখন ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক অর্থ ব্যয় করেছি, অর্থ কোন ব্যাপার নয়।’

Reneta

তিনি এফবিআইকে বলেন, সাত দিন সময়ের মধ্যে যদি পরিকল্পনাটি গঠন করা না হয় তা হলে ইসলামিক রিভ্যুলিউশানারি গার্ড কোরের ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন। তাদের যুক্তি ছিল যে ট্রাম্প নির্বাচনে পরাজিত হলে তাকে হত্যা করা সহজ হবে।

আদালতের ওই নথিতে অবশ্য এ কথা বলা হয়নি যে এফবিআইয়ের সাথে শাকেরির এই আলাপচারিতা আইআরজিসি কিংবা ইরানের অন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদিত।

জাতিসঙ্ঘে ইরানি মিশনকে এ ব্যাপারে মন্তব্য করার অনুরাধ জানানো হলে তারা কোনো সাড়া দেয়নি।

২০২০ সালে বাগদাদে যে ড্রোন আক্রমণে আইআরজিসির কুদস বাহিনীর নেতা কাসেম সোলেইমানি নিহত হন, তার প্রতিশোধ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের এই সাবেক ও নবনির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়।

আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসিফ মার্চেন্ট নামের এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ আনে যে তিনি কয়েক মাস আগে ইরানের পক্ষে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ট্রাম্প এবং অন্যদের হত্যার জন্য লোকের সন্ধান করছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-ইরানহত্যার ষড়যন্ত্রে ইরানি অভিযুক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT