চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদ’ নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করল বিডা কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের বৈঠককে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার পাঠানো এক প্রেস নোটে ‘প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিডা কর্তৃপক্ষ জানায়, কোনো কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তির প্রেক্ষিতে কিছু করা হয়নি।

৪ এপ্রিল রাতে বিডার পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী আজ দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ আয়োজনের উদ্দেশ্য ছিল ব্যবসায়িক নেতাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও সুপারিশ শোনা এবং বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করা।

ছবি: ফেসবুক পোস্টের স্ক্রিনশট

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়েছে, বৈঠকটি সরকার বা প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদ নয়। এটি কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তিতে গঠিত কাঠামোও নয়। সামাজিক মাধ্যমে এ বিষয়ে যে তথ্য ছড়িয়েছে, তা বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

Banglabid

বৈঠকে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ, নীতিগত বাধা, সংস্কার অগ্রাধিকার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উপায় নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা বিভিন্ন খাতে কাঠামোগত সংস্কার, নীতি সহায়তা এবং প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও সিইও আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, এসিআই পিএলসির এমডি ড. আরিফ দৌলা, ডিবিএল গ্রুপের এমডি মো. আব্দুল জব্বার, র‌্যাংগস গ্রুপের এমডি সোহানা রউফ চৌধুরী, বে গ্রুপের এমডি জিয়াউর রহমান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর।

বিডা জানায়, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে, যাতে বেসরকারি খাতের সঙ্গে সরকারের নীতিগত সমন্বয় আরও জোরদার করা যায়। তবে এটিকে কোনো উপদেষ্টা পরিষদ বা আনুষ্ঠানিক কাঠামো হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপ্রধানমন্ত্রীফেসবুক অ্যাকাউন্টবাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিবিডাবেসরকারি খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT