চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে কুকিচিনের মাইন বিষ্ফোরণে সেনা সদস্য নিহত

হাসান ইসমাইল হাসান ইসমাইল
৮:৫২ অপরাহ্ণ ০১, জুন ২০২৩
জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাফ ফ্রন্ট (কেএনএফ) এর পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের ছিলোপি পাড়ায় কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম তুজাম। তিনি রুমা সেনা জোনের একজন সৈনিক।

আইএসপিআর জানায়, রুমার ছিলোপি পাড়া এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে, স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রুমা সেনা জোনের একটি দল ছিলোপি পাড়া এলাকায় অভিযানে যায়।

Banglabid

সেনা সদস্যরা কেএনএফ এর আস্তানার কাছাকাছি পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্পটি দখলে নিতে গেলে কেএনএফের পুতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিষ্ফোরণ ঘটলে সেনা সদস্য তুজাম গুরুতর আহত হন।

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামে সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পরে ঐ এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদস্যরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় গুম, খুন, হত্যা, অপহরণের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করে আসছে। তাদের এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে।

Reneta

এর আগে গত ১৭ মে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর হামলায় দুই সেনা সদস্য নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেএনএফবান্দরবানবিষ্ফোরণমাইনরুমাসেনা সদস্য নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT