মুখে মোবাইল ফোন বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত মোবাইল ফোনের ভাঙা অংশ ও ক্ষতিগ্রস্ত স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের কেরালায় ৮ বছর বয়সী এক কন্যা শিশুর মুখের সামনে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে প্রকাশ, ওই সময় মোবাইল ব্যবহার করছিলেন কেরালার তিরুভিলভামালার বাসিন্দা আদিত্যশ্রী।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আদিত্যশ্রী তখন মোবাইল ব্যবহার করছিল।
আদিত্যশ্রী স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






