চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ বছরের ঊর্ধ্বে কেউ ডাকসুর প্রার্থী হতে পারবে না

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৮:৫৯ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনে ৩০ বছরের ঊর্ধ্বে কেউ প্রার্থী হতে পারবে না।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কবি জসিম উদ্দীন হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রার্থী এবং ভোটারদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এমফিল, মাস্টার্স, একাধিক মাস্টার্সের শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। তবে এক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারাই শুধু প্রার্থী হতে পারবেন। ভোটারদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য।

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে, হলের বাইরে কোন ভোট কেন্দ্র হবে না। নিজ নিজ হল হবে ভোট কেন্দ্র।

এছাড়াও আজকের সভায় ডাকসুর কেন্দ্রীয় কমিটির পদ সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে।

Reneta

সংশোধিত গঠনতন্ত্রগুলো হলো:

১. ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পাওয়া স্নাতক, স্নাতকোত্তর, এমফিল করা শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন৷

২. সংশ্লিষ্ট হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে৷

৩. ভোটার বা প্রার্থী হওয়ার বয়স সর্বোচ্চ ৩০ বছর৷

৪. সকল ভোটারই প্রার্থী হতে পারবেন৷

৫. ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স না পাওয়া কেউ ভোটার বা প্রার্থী হতে পারবে না৷

৬. অধিভুক্ত কলেজের কেউ ভোটার বা প্রার্থী হতে হতে পারবে না৷

৭. ডাকসু সভাপতির ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েছেন সিন্ডিকেট সদস্যরা৷সভার কার্যকারিতার পর বিস্তারিত জানানো হবে৷

সংশোধিত আচরণবিধিগুলো হলো:

১. লিফলেট বা হ্যান্ডবিলে শুধুমাত্র সাদা-কালো ছবি ব্যবহার করা যাবে৷

২. হলসমূহে সিসিটিভি ক্যামেরা আছে, প্রয়োজন হলে হল প্রাধ্যক্ষ আরো সংযোজন করবেন৷

৩. বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন রাখা হবে৷

৪. প্রচারণার সময় সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত রাখা হয়েছে৷

৫. সভা সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চলাতে পারবে৷

৬. কোন প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন ইত্যাদিতে লিখন বা হ্যান্ডবিল লাগাতে পারবে না৷

৭. সভা সমাবেশের সময় ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত রাখা হয়েছে৷

৮. ছাত্রসংগঠনগুলোর কোন প্রার্থী, নেতাকর্মীদের হয়রানি করা যাবেনা৷

৯. ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগোলতে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, প্রয়োজনে আরো বসানো হবে।

১০. শুধুমাত্র রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন৷

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT