চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কার মাঝেই নেইমারের ভিডিও বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে এমনিতেই চাপে ব্রাজিল, তাছাড়া বিশ্বকাপে যেভাবে একের পর এক অঘটন ঘটছে তাতে চিন্তায় আছে কোচ টিটেও। তার চিন্তা আরও বাড়াচ্ছে নেইমারের ফিটনেস। কোস্টারিকা ম্যাচেও তার ফিটনেস নিয়ে চিন্তায় দল। তবে ফিটনেস নিয়ে শঙ্কার মাঝেই দ্বিতীয় ম্যাচে নামার আগের দিন স্পেশাল ভিডিও বার্তা দিয়েছেন নেইমার।

বিশ্বকাপের আগে থেকেই ব্রাজিলিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। প্রথম ম্যাচে সেভাবে নিজেকে মেলেও ধরতে পারেননি। তবুও দেখে মনে হয়েছিল ধীরে ধীরে ১০০ শতাংশ ফিটনেসের দিকে এগোচ্ছেন নেইমার। কিন্তু আবার ছন্দপতন ঘটে অনুশীলনে। আরও একবার পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে চলতে হয়েছিল তাকে। ব্রাজিল সমর্থকদের চিন্তা শুরু হয়েছে তখন থেকেই।

শুক্রবার শেষ পর্যন্ত নেইমার শুরু থেকে খেলবেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। বৃহস্পতিবার সকালে অন্য ফুটবলারদের মতোই নিয়মিত অনুশীলন করেছেন। সুইজারল্যান্ডের বিরুদ্ধে কড়া ট্যাকলের মুখে পড়তে হয়েছিল ব্রাজিল মহাতারকাকে৷ আশা করা হচ্ছে কোস্টারিকাও একই কৌশল নেবে নেইমারকে রুখতে। সেক্ষেত্রে চোট আরও বাড়ার সম্ভাবনাও থাকে, তাই শেষপর্যন্ত যদি নেইমার না খেলতে পারেন তার বিকল্পও ভেবে রাখছে সাম্বা-শিবির।

নেইমার ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন রেনেতো আগুস্তো। সেক্ষেত্রে নেইমারের পজিশনে কৌতিনহোকে সরিয়ে এনে তার জায়গায় খেলানো হতে পারে আগুস্তোকে। তবে, শেষপর্যন্ত যদি নেইমারকে ১০০ শতাংশ ফিট ঘোষণা করা হয় তাহলে প্রথম দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

তার উপর এবার অনেক প্রত্যাশা সেলেসাওদের। আগের ম্যাচে সুইসদের সঙ্গে ড্র। ব্যর্থ হওয়ায় ভেসে আসছে নানা সমালোচনা। সমালোচনা হয়েছে তার চুলের স্টাইল নিয়ে। কথা শুনতে হয়েছে প্লে-অ্যাক্টিং নিয়েও।

তবে কোস্টারিকা ম্যাচের আগে নিজের টাইমলাইনে যেন সমালোচকদের জবাব দিয়েছেন
ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ ৷ যদিও এটি একটি বিজ্ঞাপনী প্রচার। নেইমার নিজের বিজ্ঞাপনে বলেছেন ‘ভালো ছেলে বলে এই জায়গায় পৌঁছাইনি, আমার নাম নেইমার বলে এই জায়গায় পৌঁছাইনি, আমার হেয়ারকাটের জন্যও এই জায়গায় পৌঁছাইনি ৷ ’

Reneta

তিনি আরও বলেছেন ,‘এই জায়গায় পৌঁছেছি ফুটবল খেলার জন্যই, যদি ফুটবল খেলা আমাকে এ জায়গায় আনতে পারে, যদি আমার সব স্বপ্নপূরণে সাহায্য করতে পারে, তাহলে আমার বদলানোরও কোনও প্রয়োজন নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT