বাংলাদেশ

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রয়াত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছবি, জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বাদ জহুর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাদ আসর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় সংসদ চত্বরে তার মরদেহ দাফন করা হবে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

বিষয়:প্রথম জানাজা অনুষ্ঠিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…