চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়াঙ্কের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওপেনার হিসেবে নিজের প্রথম টেস্ট ইনিংসকে সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী মায়াঙ্ক আগারওয়াল ছাড়িয়ে গেলেন আরও অনেকটা দূর। নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়েছেন ভারতীয় ওপেনার। দুই বিশাল ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে রানপাহাড় গড়েছে ভারত।

বিশাখাপত্তম টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫০২ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করেন কোহলি। জবাবে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে সাউথ আফ্রিকা।

বৃহস্পতিবার সেঞ্চুরি যে পাচ্ছেন তার ইঙ্গিত প্রথমদিনেই দিয়েছিলেন মায়াঙ্ক। বৃষ্টির কারণে থামতে হয়েছিল ৮৪ রানে। নতুন দিনে নেমে আর দেরি করেননি। ২০৪ বলে তুলেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।

প্রথম সেঞ্চুরি। ইনিংসকে তাই যেন আরও রাঙিয়ে তোলার প্রচেষ্টা নিলেন মায়াঙ্ক। পরের ১৫০ বলে তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ৩৭১ বল খেলে যখন সাজঘরে ফিরছেন, নামের পাশে ২১৫ রান। ২৩ চারের সঙ্গে যাতে ছক্কার মার ৬টি।

রান বাড়ানোর তাড়া কিংবা ডিন এলগারের বলে ড্যান পিয়েডট দারুণ ক্যাচটা নেয়ায় ইনিংসটি আর বড় হয়নি মায়াঙ্কের।

মায়াঙ্ক পারলেও টেস্টে নিজের আগের সেরাকে ছাপিয়ে যেতে পারেননি রোহিত। এক মাত্র রান দূরে থেকে আউট হয়েছেন ২৪৪ বলে ১৭৬ করে। ওপেনিং সঙ্গীর মতো তার চারের সংখ্যা ২৩, ছক্কা ৬টি।

Reneta

রোহিত ফেরার আগে ৩১৭ রানের উদ্বোধনী জুটি গড়েছেন মায়াঙ্কের সঙ্গে। যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের টেস্ট ওপেনিং জুটি। আর সবমিলিয়ে ভারতের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

দুই ওপেনার বড় ইনিংস খেলায় বাকিদের আর ইনিংস টানার দরকার পড়েনি। তৃতীয় সর্বোচ্চ ৩০ এসেছে রবিন্দ্র জাদেজার ব্যাটে।

শেষ বিকালে বিপদে পড়া সফরকারীরা মার্করাম (৫), ডি ব্রুইন (৪) ও পিয়েডটকে (০) হারিয়েছে। এলগার ২৭ ও বাভুমা ২ রানে পরের দিনের লড়াই শুরু করবেন।

অশ্বিন ২টি ও জাদেজা একটি উইকেট তুলে তাদের জন্য বিপদঘণ্টা তো বাজিয়েই রেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা টেস্টমায়াঙ্ক আগারওয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT