চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ছাড়াই এবার গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫

বাংলাদেশ-ভারতের মানুষের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরেই বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখর থাকে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। কিন্তু এবার হচ্ছে ব্যতিক্রম।

১ অক্টোবর থেকে ১২ দিনব্যাপী শুরু হতে যাওয়া গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ১৩০টি দল অংশ নিলেও থাকছে না ভারতীয় কোনো সাংস্কৃতিক দল।

উৎসব পর্ষদের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার জেরে বাংলাদেশ কিংবা ভারতে এখনও ভিসা চালু হয়নি। মহামারীর কারণে ভারতীয় ভিসা বন্ধ থাকায় এবার ভারতের কোনো সাংস্কৃতিক দল অংশ নিতে পারছে না। তারা অংশ নিলে উৎসবে বৈচিত্র্য আসতো এতে কোনো সন্দেহ নেই। করোনার কারণে এ বৈচিত্র্যটুকু থাকবে না। তবে উৎসব চলবে আপন গতিতে।

তিনি জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসবকে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। ১ অক্টোবর উৎসবটি উদ্বোধন করবেন স্বাধীন বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শিল্পকলার চারটি মিলনায়তন ও একটি উন্মুক্ত মঞ্চসহ পাঁচটি ভেন্যুতে হবে এবারের উৎসব। যেখানে দেশের ১৩০টি দলের প্রায় সাড়ে ৩ হাজার সংস্কৃতিকর্মী অংশ নিবেন বলে জানান গোলাম কুদ্দুছ।

এ আয়োজনে মঞ্চনাটক, পথনাটক, নৃত্যালেখ্য, বাউল গান, ধামাইল, দলীয় আবৃত্তি, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও শিশু-কিশোর সংগঠনের পরিবেশনায় টানা ১২ দিন উৎসবে মাতবে রাজধানী। গোলাম কুদ্দুছ জানান, হাতে বেশি সময় নেই। উৎসবকে সফল করতে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবৃত্তিগঙ্গাগোলাম কুদ্দুছনাটকনৃত্যনৃত্যুপথ নাটকযমুনালিড বিনোদনশিল্পকলাসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT