চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কেউ ভালো নেই: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কেউ ভালো নেই, তাই এই সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।

আমরা এই সময় কৃষক দলের কাছ থেকে যেটা আশা করবো, তারা অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে। একইসাথে এদেশে যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে, তাদেরকে সরানোর জন্য কৃষকরা ভূমিকা রাখবে।

কৃষক দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জাতির একটা যুগসন্ধিক্ষণে কৃষক দলের কমিটি ঘোষণা হয়েছে। সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। একইসঙ্গে যে মানুষগুলোকে কেন্দ্র করে এই দলটি গঠন করেছিলেন জিয়াউর রহমান, সেই কৃষকদের সংগঠিত করা। কৃষকদের মাঝে ছড়িয়ে পড়া।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন গৃহবন্দী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদের ঐক্যবদ্ধ করা। নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করা।

Reneta

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের নব নির্বাচিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT