চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রত্যাবর্তনের পর কি গ্রেফতার হবেন খালেদা জিয়া?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৭:১৮ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তনের পর কি গ্রেফতার হতে পারেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন: কিছুই হবে না। উনি দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ। এসেই পরদিন আদালতে যাবেন। আইনগত বিষয়গুলো সমাধান করবেন। এ সরকার তাকে কিছুই করবে না।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, দেশে এতো ঘটনা, সুপ্রিমকোর্ট, রোহিঙ্গা সমস্যাসহ বিরাট এসব সংকট ঢাকার জন্য মূলত একই সঙ্গে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে বলেই আমি মনে করি। কারণ আদালত জানেন যে, বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন।

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়া ফিরতে দেরি হচ্ছে বলে ওনারা (সরকারি মন্ত্রী-এমপিরা) বলেছেন, যে ওনি দেশে ফিরবেন না। ষড়য্ন্ত্র করছেন। সব কিছুই তো মিথ্যা প্রমানিত হচ্ছে। কারণ তিনি তো আসছেন।

মওদুদ বলেন, ওখানে তো গেলেই ডাক্তার দেখানো যায় না, যে হুট করে চলে আসা সম্ভব হবে। এটার জন্য সময় লাগে। সে জন্য ওনার ফিরতে একটু দেরি হয়েছে। কিন্তু তিনি আসছেন।

অনেকে জিজ্ঞেস করছেন পরোয়ানা জারি হয়েছে, ওনাকে গ্রেফতার করা হবে কিনা? আমি বলি, কিছুই হবে না। ওনাকে কেন গ্রেফতার করা হবে? ওনি তো আদালতকে, আইনকে সম্মান করার জন্যই ওনার চিকিৎসার কিছু অংশ বাদ দিয়েই দেশে চলে আসছেন। শুধু আইন আদালতের প্রতি তার সম্মানবোধ আছে বলেই তিনি আসবেন।

Reneta

মওদুদ আরো বলেন, কোর্ট ইচ্ছা করলে ওয়ারেন্ট ইস্যু না করেলেও পারতো। তিন বারের একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতো সহজে ওয়ারেন্ট ইস্যু কখনোই স্বাভাবিকভাবে হওয়ার কথা নয়। এটি রাজনৈতিক প্রভাবেই হয়েছে। তবে তিনি আইনী বিষয়গুলো মোকাবিলা করবেন।‘তাছাড়া্ এসব ওয়ারেন্ট ইস্যু করে আমাদের বেগম জিয়াকে কোনদিন থামিয়ে রাখা যবে না। তিনি এসবে ভীত নন’।

এসময় প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমান ও বিএনপিকে নিয়ে যে প্রশংসা করেছেন তা সত্য স্বীকার বলে মন্তব্য করেন মওদুদ আহমদ। আওয়ামী লীগ সমালোচনাও সহ্য করে না। আবার কারো প্রশংসা করলেও সহ্য করে না। সিইসি সত্য কথা বলেছেন। তাই তাদের এখন মাথা ব্যথা। এখন তারা সিইসিকে নিয়ে বাজে মন্তব্য শুরু করেছেন।

প্রধান নির্বাচন কমিশনারের পদও প্রধান বিচারপতির পদের মতো মন্তব্য করে মওদুদ বলেন, ইচ্ছা করলেই সরকার চাইলে তাকে অপসারণ করতে পারবে না। এটি সাংবিধানিক পদ। এছাড়া নির্দলীয় সহায়ক সরকা ছাড়া নির্বাচন কমিশন চাইলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেন মওদুদ।

আমরা বলেছি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো। তবে নির্দলীয় সহায়ক সরকার ছাড়া তাদের পক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতারি পরোয়ানাবেগম খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপে যেতে ইতালির সামনে সুইডেন-বাধা

পরবর্তী

বিএনপির খুশির স্রোতে অচিরেই ভাটা পড়বে: ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের রোহিঙ্গা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির খুশির স্রোতে অচিরেই ভাটা পড়বে: ওবায়দুল কাদের

২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করে ৩৬তম বিসিএসের ফল প্রকাশ

সর্বশেষ

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT