চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির খুশির স্রোতে অচিরেই ভাটা পড়বে: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৩৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের রোহিঙ্গা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির গোমড়া মুখে যে হাসির রেখা ফুটেছে, তাতে অচিরেই ভাটা পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর বিএনপির নেতাদের মুখে হাসি দেখা যাচ্ছে। এই খুশি ক’দিন থাকবে? আদৌ থাকবে তো? এ ধরণের খুশির স্রোত মাঝে মাঝে আসে; আবার চলে যায়।

বিএনপিকে নিয়ে দুঃচিন্তার কিছু নেই মন্তব্য তিনি বলেন: আপনারা বিএনপিকে নিয়ে চিন্তিত হবেন না। বিএনপি এখন এলোমেলো পার্টি। তারা এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি।

সামনে দেশের কয়েটি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে আওয়ামী লীগ সেমিফাইনাল হিসেবে দেখছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: আমি আপাদের একটা মেসেজ দিতে চাই। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। এটাকে আমরা সেমিফাইনাল খেলা হিসেবে নিয়েছি। ২০১৮ সালে বিএনপির সঙ্গে ফাইনাল খেলবো।

এই নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ওবায়দুল কাদের।

Reneta

নতুন সদস্য সংগ্রহ ও সদস্য হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন: আমাদের এইবারের নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবে মহিলা ভোটাররা। তারপর অগ্রাধিকার পাবে তরুণ ভোটাররা; যারা এবারই প্রথম ভোটার হয়েছে।

এসময় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT