ভারতের ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেইল সংস্থা ওয়ালমার্ট। ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, ফ্লিপকার্টকে এতো বড় অংকে কিনে নেওয়া বিশ্বের সবচেয়ে বড় ই-বাণিজ্য চুক্তি।
খবরে আরও বলা হয়, সব মিলিয়ে ১১ বছর বয়সী এই ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট চুক্তির মূল্য প্রায় ২ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। দীর্ঘদিন ধরে গুজবের পর বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়া হলো।
তবে ফ্লিপকার্টের দুজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন শচিন বানসাল শুরু থেকে চুক্তির সঙ্গে থেকেও শেষমেশ তার ৫ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়ে প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন। যদিও চুক্তির এক সপ্তাহ আগেও তিনি এর সাথে সংযুক্ত ছিলেন।








