চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুদের গল্প নিয়ে কোনালের ‘বন্ধু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
‘বন্ধু’ গান ভিডিওতে কোনাল

‘বন্ধু’ গান ভিডিওতে কোনাল

‘ধুলো ধুলো রোদ্দুর/ বন্ধুতা আমাদের/ মাঠঘাট কাঁধে নিয়ে/ পাশাপাশি এত দূর’—সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের নতুন গান। কোনালের ভাষায়, ‘গানটি আপনাকে নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে সেই দিনগুলোতে।’ ৬ আগস্ট রোববার বন্ধু দিবস। তার আগে আজ ৪ আগস্ট শুক্রবার রাতে ইউটিউবে এসেছে ‘বন্ধু’ গানের গান ভিডিও।

কোনাল বলেন, ‘এই গানে রয়েছে আমার নিজের কিছু গল্প। ফেলে আসার দিনগুলোর অনুভূতি। চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী আমার খুব পছন্দের একজন। বছর দুয়েক আগে আমার কিছু ভাবনা নিয়ে তার সঙ্গে আলাপ করেছিলাম। তিনি আমার জন্য গান লি​খলেন। তাতে সুরও দিলেন। এরপর চিরকুটের সবাই মিলে সংগীতায়োজন করেছেন। বলতে পারেন, পুরো কাজটি আমরা প্রায় বছর দুয়েক ধরে করেছি।’

এবার গান ভিডিও তৈরির পালা। পরিচালনা করবেন ইমরাউল রাফাত। এবার আবার নতুন করে তার সঙ্গে সেই ভাবনাগুলো শেয়ার করেন কোনাল। সেই ভাবনাগুলো মিলিয়ে গান ভিডিওর জন্য একটি গল্প তৈরি হলো। ফেসবুকে কোনাল ঘোষণা দিলেন, বন্ধুদের নিয়ে এই গানের ভিডিওতে অংশ নিতে পারবেন যে কেউ। তার আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে এসেছেন অনেকে। কোনাল নিজেও তার বন্ধুদের আমন্ত্রণ জানালেন। বললেন, ‘গান ভিডিওতে যাদের দেখবেন, তারা সবাই বন্ধু।’

‘বন্ধু’ গান ভিডিওতে স্পর্শিয়া ও তাসনুভা তিশা
‘বন্ধু’ গান ভিডিওতে স্পর্শিয়া ও তাসনুভা তিশা

অনেকের সঙ্গে শুটিংয়ে মডেল হিসেবে অংশ নিয়েছেন স্পর্শিয়া ও তাসনুভা তিশা। আরও ছিলেন সাব্বির অর্ণব। সম্প্রতি শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তাদের সঙ্গে গান ভিডিওর শুটিংয়ে অংশ নেন কোনাল নিজেও।

গান ভিডিওতে অভিনয় করেছেন স্পর্শিয়া। কোনাল বলেন, ‘আমি প্রথম যে বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলাম, সেখানে আমার সঙ্গে ছিলেন স্পর্শিয়া। বছর পাঁচেক আগের কথা। তখন থেকেই আমরা দুজন বন্ধু। আর মঞ্চে আমার সঙ্গে যারা বাদ্যযন্ত্র বাজিয়েছেন, তাদের সঙ্গে আমি নিয়মিত কাজ করি। মঞ্চে তারাও আমার বন্ধু।’

আর স্পর্শিয়া বললেন, ‘আমার মাঝে অন্যরকম এক আবেগ কাজ করেছে। এই​ অনুভূতি বলে বোঝাতে পারব না।’

Reneta

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর জিপি মিউজিক অ্যাপে পাওয়া যাবে গানটি।

‘বন্ধু’ গান ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT