চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের আশ্বাসে ১৫ দিনের অনশন ভাঙলেন ওয়ালিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

বিজয় দিবসের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে  বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ১৫ দিন ধরে অনশন করে আসা ওয়ালিদ আশরাফ উপাচার্য মো. আখতারুজ্জামানের আশ্বাসে অনশন ভেঙ্গেছেন।

শনিবার বেলা পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান তাকে পানি খাইয়ে অনশন ভাঙান।

ওয়ালিদ আশরাফকে ডাকসু নির্বাচন দেয়ার আশ্বাস দেন উপাচার্য। তিনি ওয়ালিদকে বলেন, নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি চলে আসছে, তা তিনি ভাঙতে চান। এই নির্বাচন হবেই। তবে একটু সময় লাগবে। উপাচার্যের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মাথায় ওয়ালিদ আশরাফ অনশন ভাঙলেন।

উপাচার্য বলেন, আমরা বিষয়টাকে একেবারেই মানবিকভাবে দেখেছি। এই পবিত্র স্থান কেউ নোংরা করবে সেটা আমরা সাধারনত বরদাস্ত করিনা। কিন্তু সে এখানে নিরিবিলি ছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল আমরা তাকে বাঁধা দিইনি। অনেক দিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে, তাই সম্পূর্ণ মানবিক দিক থেকে আমরা তাকে অনশন ভাঙার জন্য অনুরোধ করছি।

ওয়ালিদেও দাবির ব্যাপারে উপাচার্য আরো বলেন, ডাকসু নির্বাচনের সকল প্রয়াস আমরা অব্যাহত রাখব এবং এত বছর ধরে নির্বাচন না হওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসব। তবে দীর্ঘ ২৭ বছরের জট খুলতে সময় লাগবে। নির্বাচনের অনেকগুলো পরিপ্রেক্ষিত আছে সেগুলো সমন্বয় কওে আমাদের আগাতে হবে, নইলে বড় ঝুঁকি থাকে। তাই কােন উস্কানিতে পা দেয়া যাবে না, হটকারি ভাবে কিছু করা যাবে না। অমাদের অত্যন্ত পরিকল্পিভাবে আগাতে হবে।

তবে যেহেতু তিনি কোনো তারিখ দেননি, তাই তিনি প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করে যাবেন, দাবির ব্যাপারে সচেতনতা তৈরি করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ডাকসু নির্চনের দাবিতে অনশন
ডাকসু নির্চনের দাবিতে অনশন
Reneta

ওয়ালিদ আশরাফ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের এম এস এস (সান্ধ্যকালীন) দশম ব্যাচের শিক্ষার্থী। ডাকসুর দাবিতে তিনি গত ২৫ তারিখ থেকে অনশন করে আসছিলেন।

উপাচার্যের সঙ্গে এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

এদিকে ওয়ালিদ আশরাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রগতিশীল ছাত্র জোটও কর্মসূচি পালন করে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনওয়ালিদকেন্দ্রীয় ছাত্র সংসদডাকসু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT