চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-লোকেশের আউটের কারণ ধরে ফেলেছেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিরাট কোহলির মতো লোকেশ রাহুল যখন ক্রিকেটীয় শট খেলছে, তখন রান পাচ্ছে। কিন্তু দুজনই যখন আড়াআড়ি ব্যাট চালাচ্ছে, আউট হচ্ছে। ওটা ওদের শক্তির জায়গা নয়। আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়ছে। বিরাট, রাহুল যদি এটা না করে, তাহলেই অনেক রান করবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দুই তারকা কোহলি এবং লোকেশের ব্যাটিংয়ের দুর্বল দিক চিহ্নিত করে এ মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কার।

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন রাহুল। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ফেরেন। এশিয়া কাপেও খেলেছেন। ব্যাটে ছিল রানখরা। যা নিয়ে গাভাস্কার বেশ চিন্তিত।

Banglabid

এশিয়া কাপে ৫ ম্যাচে রাহুল ১২২ স্ট্রাইক রেটে করেছেন ১৩২ রান। চোট থেকে ফিরে চেনাছন্দে নেই ৩০ বর্ষী ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মোহালিতে ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন কদিন আগে। পরের দুম্যাচে আবারও ফ্লপ। যদিও গাভাস্কারের সমর্থন পাচ্ছেন।

‘দল যা চায়, রাহুল তা করতে চাইছে। প্রথম ম্যাচে ফিফটি করেছিল। পরের ম্যাচে প্রথম বল থেকেই ব্যাট চালাচ্ছিল। সেটা আট ওভারের ম্যাচ ছিল। দলের জন্য নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসে সে।’

‘তৃতীয় টি-টুয়েন্টিতে প্রতি ওভারে জয়ের জন্য ৯ রানের উপর দরকার ছিল ভারতের। ভালো শুরু না হলে সেটা ছোঁয়া সম্ভব ছিল না। সে নিজের উইকেট ছুঁড়ে এসেছিল।’

Reneta

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তাতেই অনেকে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ককে ওপেনার হিসেবে দেখতে চাইছেন।

অবশ্য নিয়মিত ওপেনার রাহুলের উপরই আস্থা রাখছেন রোহিত। অজিদের বিপক্ষে রাহুল সুযোগ পেয়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষেও সুযোগ পাবেন। বিশ্বকাপের আগে রাহুলের ব্যাটে খুব করে রান চাইছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগাভাস্কাররাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক ঘরে ৫টি বেঞ্চে পুরো মাদ্রাসা দেখিয়ে বেতন নিচ্ছে ১৭ শিক্ষক

পরবর্তী

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো লিটুর ‘অভাগিনী মা’

পরবর্তী
বাংলাদেশের দুই ব্যক্তি, একজন outdoors, অন্য indoors, বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো লিটুর ‘অভাগিনী মা’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন হয়ে ফিরল মেয়েরা

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT