চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো লিটুর ‘অভাগিনী মা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের দুই ব্যক্তি, একজন outdoors, অন্য indoors, বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে মুক্তির পর থেকে ব্যাপক সাড়া পেয়েছে চ্যানেল আই-এর টেলিফিল্ম ‘অভাগিনী মা’। নাটকটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। চ্যানেল আইয়ের ইউটিউবে মুক্তি পাওয়া টেলিছবিটি স্পর্শ করেছে কোটি ভিউয়ের মাইলফলক!

সেই সাথে টেলিফিল্মটি দেখে মন্তব্য করেছেন প্রায় চার হাজার মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, দর্শকের করা মন্তব্যের সবগুলো ইতিবাচক। কোনো নেতিবাচক মন্তব্য নেই!

সাকলীন নামের এক দর্শক নাটকটি দেখে মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে মায়ের কথা খুব মনে পড়ছে। মিস ইউ আম্মু।’ নুরুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘জীবন ও বাস্তবতা কে সামনে রেখে নাটকটি রচিত ,অনেক ভাল লাগল,সমাজে এরকম ঘটনার অভাব নাই।’ সবুজ নামে একজন লিখেছেন, ‘এই নাটক দেখে কত বার চোখ বেয়ে পানি বেড়িয়ে আসছে অজান্তেই।’

Banglabid

মো. রাসেল নামের এক দর্শক লিখেছেন,‘নাটক টা যত দেখি তত গা শিউরে ওঠে। কখন যে চোখের কোনে পানি চলে আসে টেরই পাওয়া যায় না। পুরো নাটকটা ছিল মায়ায় ভরা। আসলে মা না থাকার যন্ত্রণা আমি বুঝি। অসংখ্য ধন্যবাদ পরিচালককে এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আর যারা অভিনয় করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। রোজিনা নামের একজন লিখেছেন, ‘আসলে নাটকটা আমার জীবনের সাথে কিছুটা মিল আছে তাই,অনেক অনেক কান্না করলাম, চোখে পানি ধরে রাখতে পারলাম না।’

শুধু বাংলাদেশ কিংবা প্রবাসী বাঙালিরাই নয়, কলকাতার দর্শকের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে ‘অভাগিনী মা’। কলকাতা থেকে প্রভাষ চ্যাটার্জী নামের একজন নাটকটি দেখে মন্তব্যে লিখেছেন, ‘আমি কলকাতা থেকে বলছি, বাংলাদেশের এতো সুন্দর নাটক আগে দেখিনি । মা ও মেয়ের এক অসাধারণ অভিনয়। কয়েকটা দৃশ্যে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। যত দুঃখ যেনো মাকেই পেতে হয়। কারণ এই জগতে মায়ের বিকল্প কিছুই হয় না। আরও ভালো ভালো নাটক দেখার অপেক্ষায় থাকলাম। শেষে বলি, এক অসাধারণ পরিচালনা।

ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অর্জনে উচ্ছ্বসিত টেলিফিল্মের নাট্যকার মানস পাল এবং পরিচালক গোলাম হাবিব লিটু। মানহীন নাম, অশ্লীল সংলাপে নাটকের দর্শক যখন বিরক্ত তখন ‘অভাগিনী মা’ এর এই অর্জনকে আগামি দিনের জন্য আশাজাগানিয়া হিসেবে দেখছেন নাট্য সংশ্লিষ্টরা! নির্মাতা লিটু বলেন, ‘ভালো গল্পের নাটক দর্শক যে দেখে এই টেলিফিল্ম তার প্রমাণ।’

Reneta

২০১৯ সালে টেলিভিশনে প্রচারের পরেও বেশ সুনাম অর্জন করে ‘অভাগিনী মা’। টেলিছবিতে অভিনয় করেছে চিত্রনায়িকা চম্পা, শবনম ফারিয়া, জীবন রায় সহ অনেকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চম্পাচিত্রনায়িকাচ্যানেল আইজীবন রায়লিটুলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলি-লোকেশের আউটের কারণ ধরে ফেলেছেন গাভাস্কার

পরবর্তী

চ্যাম্পিয়ন হয়ে ফিরল মেয়েরা

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন হয়ে ফিরল মেয়েরা

বাংলাদেশের সিনেমা পরাণের দৃশ্য, প্রেম ও আবেগের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পরাণ’ এর আক্ষেপ ঘুচতে যাচ্ছে ‘দামাল’ এ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT