চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ভোটে হবে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-০৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ। তিনি বলেছেন: ৭ জানুয়ারির প্রতিটি ভোটে হবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ।

রোববার তেঘরিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের কদমপুর এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন: ২০২৪ সালের ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট দিতে হবে। আমাদের এ ভোট হবে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে প্রতিবাদ। আমার প্রার্থী পাশ করবে এটা ভেবে ঘরে বসে থাকলে হবে না। কে পাশ করবে আর কে পাশ করবে না এটা আল্লাহ তালা জানেন। ভোটটা দেওয়া মানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। এটা মাথায় রাখতে হবে।

এসময় তেঘরিয়ায় বিগতদিনের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন: আপনাদের আরও বেশি যেতে হবে। কারণ, বিগত দিন সব থেকে বেশি কাজ এই তেঘরিয়া ইউনিয়নে হয়েছে। ৬০০ বিঘার ওপর এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। এটা শেষ হলে দেখবেন এই এলাকার চেহারা আরও পরিবর্তন হয়ে গেছে। আপনাদের পাশের কান্ডা ইউনিয়নে রেলস্টেশন হয়েছে৷ এখান থেকে চাইলে আপনি ট্রেনে চড়ে যশোর-খুলনা-বেনাপোল হয়ে কলকাতা চলে যেতে পারবেন। আবার কমলাপুর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যেতে পারবেন। এটা সম্ভব হয়েছে কেন? এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। নৌকায় ভোট দেওয়ার কারণে।

এসময় বিএনপি ও তারেক জিয়ার সমালোচনা করে নসরুল হামিদ বলেন: এই কয়েকদিন আগে তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে। বাচ্চাসহ চারজন মারা গেছে৷ এদের বুক কাপে না। লন্ডনে বসে নির্দেশ দেয় বুক কাপে? মানুষ হত্যা করে শান্তি চায় এটা হতে পারে! ২০১৪ সালেও আমরা দেখেছি। শান্তির কথা বলে সারা বাংলাদেশে নৈরাজ্য করেছে। আপনাদের এ কথাগুলো স্মরণ রাখতে হবে।

বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাটের রাজনীতি করেছে দাবি করে ঢাকা-০৩ এর এ নৌকার মাঝি বলেন: বিএনপি-জামায়াত এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। নিজেরা আসতে পারবে না দেখে এখন বিদেশিদের কাছে হাত পেতেছে৷ সকল ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। সব চুপ, হায় হায় হলো কি! কেউ তো কথা শুনে না। বিদেশিরাও কান বন্ধ করে দিয়েছে। যেগুলোর পক্ষ নেবে সেগুলো তো সন্ত্রাসী করেছে।

Reneta

নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি-জামায়াতের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও কথা বলেন আওয়ামী লীগ এ নেতা। বলেন: বলছে না যে ২৮ তারিখে দেশ শেষ? ওরাই শেষ। একটাকেও খুজে পাওয়া গেলো না ২৯ তারিখে, কোই জানি গায়েব হয়ে গেছে। আরও বেশি দেউলিয়া হয়ে গেছে। এবার নির্বাচনে না এসে যে ভুল করলো বিএনপি জামায়াত জোট, ওরা সারাজীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে গেলো।

এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর চান মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT