চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক ওয়ার’-এ মেতেছে মানিকগঞ্জের দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ২৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বছরের প্রথম ছবি ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির পর মানিকগঞ্জের একমাত্র সিনেমা হল নবীন-এর কর্তৃপক্ষ লাভের মুখ দেখেছে। 

সেখানে টানা দুই সপ্তাহ ধরে চলছে আরিফিন শুভ অভিনীত সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবি। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, তৃতীয় সপ্তাহেও চলবে ‘ব্ল্যাক ওয়ার’।

দেড় হাজারের অধিক আসনের সিনেমা হল ‘নবীন’। সেখানে মুক্তির পর থেকে চোখে পড়ার মত দর্শক ছিল। সিনেমা হলের শো অপারেটরের দায়িত্বে থাকা আবদুর রহমান বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে টাকার পরিমাণ জানিয়ে বলেন, ২০০-২৫০ টাকার টিকেটে ‘ব্ল্যাক ওয়ার’ থেকে ভালোই লাভ হয়েছে। ১৩ দিন চলমান, তবুও দর্শকের উপস্থিতি অনেক ভালো। এই কারণে, তৃতীয় সপ্তাহেও নবীনে চলবে ‘ব্ল্যাক ওয়ার’।

এর আগে নবীনে সুপারস্টার শাকিব খানের পুরাতন ছবি ‘বসগিরি’ চলেছিল। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, পুরাতন ‘বসগিরি’-তেও বেশ ভালোই সেল ছিল।

তবে হাজারের অধিক আসন হওয়ায় হাউজফুল হয় না। সর্বশেষ হাউজফুল পাওয়া গিয়েছিল শাকিব খানের দুই ছবি ‘বীর’ ও ‘শাহেনশাহ’।

‘ব্ল্যাক ওয়ার’ দেখতে স্টুডেন্টরা বেশী এসেছে। যদি এমন মানসম্মত ও বাণিজ্যিক ধারার ছবি নিয়মিত মুক্তি দেওয়া যায় তবে দর্শক হলে আসবে। এমনটাই মনে করছেন তিনি।

Reneta

সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে জানা যায়, ফেব্রুয়ারির শুরুতে ‘পাঠান’ মুক্তি পেতে পারে। নবীন সিনেমা হল কর্তৃপক্ষ, সেখানে ‘পাঠান’ চালাতে চায়। সেখানকার দর্শকদের মধ্যে ‘পাঠান’ নিয়ে বেশ আগ্রহ আছে। অনেক দর্শকও নাকি হলে এসে খোঁজ নিয়েছেন, ‘পাঠান’ মুক্তি পাবে কিনা!

১৩ জানুয়ারি ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘ব্ল্যাক ওয়ার’। দ্বিতীয় সপ্তাহে চলছে দেশের ৩৬টি সিনেমা হলে। এদিকে, দেশের পর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে পুলিশের সাহসী অভিযান নিয়ে নির্মিত এই ছবিটি।

আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, ঐশী, তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ। একটি আইডেম গান আছেন চিত্রনায়িকা ববি হক।

ট্যাগ: আরিফিন শুভইরেশ যাকেরঐশীতাসকিন রহমাননবীনফজলুর রহমান বাবুব্ল্যাক ওয়ারমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশা সওদাগরলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসুদীপ বিশ্বাসসুমিত সেনগুপ্তসৈয়দ আরেফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি ১, ২০২৬

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT