ম্যানচেস্টার ইউনাইটেড পর্তুগীজ কোচ রুবেন আমোরিমকে ছাঁটাই করেছে। এজন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ গুণতে হবে ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে। কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে আসেন ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরার্ডস এবং পরিচালক জেসন উইলকস।
ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪ মাস হেড কোচের দায়িত্ব পালন করা আমোরিমকে চুক্তি শেষ হওয়ার আগে ছাঁটাই করার জন্য ১১ মিলিয়ন ইউরো বা ৯.২৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা।
আমোরিমের ১৪ মাস আগে নেদারল্যান্ডসের কোচ এরিক টেন হাগকে বিদায় করতেও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়েছিল রেড ডেভিলদের। সেসময় টেন হাগকে ১৪.৪ মিলিয়ন পাউন্ড স্টার্লিং দিতে হয়েছিল।
৪০ বর্ষী আমোরিমের সময় খেলোয়াড় কিনতে প্রচুর অর্থ খরচ করেছে ইংলিশ জায়ান্টরা। আমোরিম যোগ দেয়ার পর ক্লাবটি ট্রান্সফার মার্কেটে ২৬২ মিলিয়ন পাউন্ড স্টার্লিং খরচ করেছে।







