ফুটবল

‘ইউনাইটেডের কোচ হয়ে বিব্রতবোধ করছি’

হেরে এমন বললেন আমোরিম

Manchester United players look disappointed after a match, with one player wiping his face. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester United players on the field showing disappointment after a game, capturing emotional reactions. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সোমবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচকে দায়িত্ব দেয়ার পর আশা ছিল ভালো কিছুর। উল্টো সব প্রতিযোগিতা মিলে টানা চার হারে ভালো অবস্থানে নেই ঐতিহ্যবাহী দলটি। নতুন কোচ রুবেন আমোরিম বলছেন, ক্লাবটির পারফরম্যান্সে তিনি বিব্রত।

প্রিমিয়ার লিগে টানা তিন হারে রেলিগেশন শঙ্কায় পড়েছে ইংলিশ দলটি। নিউক্যাসলের কাছে হেরে টেবিলের ১৪তে নেমে গেছে। রেলিগেশন অঞ্চলে নেমে যেতে মাত্র সাত পয়েন্ট দূরে আছে রেড ডেভিলরা।

ম্যাচের পর পর্তুগীজ কোচ আমোরিম বলেছেন, ‘মনে করি দল এ মুহুর্তে কিছুটা হেরে যাওয়া মনোভাবে আছে, এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া এবং পরপর ম্যাচ খেলে হারাটা কিছুটা বিব্রতকর। আমাদের প্রত্যেকের জীবনে কঠিন সময়গুলোর সাথে মানিয়ে নিতে হয়, এ সময়টি কঠিন।’

‘আমার মনে হয় সমর্থকরা ক্লাবের অজুহাতে ক্লান্ত এবং মাঝে মাঝে রেলিগেশনের কথা বলি। আপনি যেভাবে লিগ দেখেন সেভাবে আমাদের অবস্থানকে স্বীকার করতে হবে, সবাই সবাইকে হারাতে পারে। তাই আমাদের ম্যাচে জিততে হবে এবং লিগে টিকে থাকার দিকে মনোনিবেশ করতে হবে। আমি মনে করি ক্লাবটির একটি বড় ধাক্কা প্রয়োজন।’

ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। চার মিনিটে আলেক্সন্ডার ইসাকের পর ১৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান জোয়েলিন্টন। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে জয়ী দলটি।

দুর্দশার কথা স্বীকার করে আমোরিম বলছেন, ‘এটি খুব কঠিন মুহূর্ত এবং আমাদের পরবর্তী খেলার জন্য লড়াই করে জেতার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। মনে করি প্রত্যেকে খেলোয়াড়ের জন্য এটি সত্যিই কঠিন এবং মাঠে নামার পর বিষয়টি অনুভব করতে পারেন।’

বিষয়:আমোরিম ইসাক নিউক্যাসল ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…