চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমোরিমের প্রথম জয়ের রাতে ইউনাইটেডের নতুন মাইলফলক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর প্রথম জয়ের দেখা পেয়েছেন কোচ রুবিন আমোরিম। উয়েফা ইউরোপা লিগে দলটি হারিয়েছে নরওয়েজিয়ান ক্লাব বোডে/গ্লিমটকে। জয়ের পর ৩৬ দলের লিগে আমোরিমের শিষ্যদের অবস্থান ১২তম।

ম্যাচের প্রথম মিনিটে গোলের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গ্রার্নাচো। প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার পর আরেকটি রেকর্ড গড়ে রেড ডেভিলরা। ৩৩ বছর পর ইউরোপের প্রধান কোনো আসরে এই প্রথম এক মিনিট পেরোনোর আগেই গোল পেল ইউনাইটেড। ১৯৯১ সালে অর্থাৎ, ৩৩ বছর আগে এমন রেকর্ড গড়েছিল দলটি।

তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে এসে প্রতিপক্ষ অবশ্য আমোরিমের শিষ্যদের ছেড়ে কথা বলেনি। প্রথম মিনিটে গোল পাওয়ার পর ২৩ মিনিটের মধ্যে ২–১ গোলে পিছিয়েও পড়েছিল তারা, হাল ছেড়ে দেয়নি আমোরিমের দল। ৪৫ ও ৫০ মিনিটে রাসমুস হজলুন্ডের জোড়া আঘাতে ৩-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ম্যাচের পর আমোরিম বলেছেন, ‘আমি উদ্বিগ্ব, কারণ আমি জানি না কী হতে পারে। আমরা এই মুহূর্তে কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি খেলোয়াড়দের জানি না এবং একসাথে কঠোর পরিশ্রম করিনি।’

‘গত ম্যাচে যেমন খেলেছি, সেখান থেকে আমরা উন্নতি করেছি। আমরা ম্যাচে বেশ নিয়ন্ত্রণ করেছি, দলকে কিছুটা সামনে এগিয়ে দিয়ে আরও সুযোগ তৈরি করেছি৷ তারা যেভাবে খেলার চেষ্টা করেছে, সেটা আমার পছন্দ হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমইউরোপাউয়েফাগ্রার্নাচোম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি দিয়ে সাইবার হামলার অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬

রাজধানীর বাসাবো ও স্বামীবাগ লেনে রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT