চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোয়েবের ভুলে হাস্যরস, বিগ বির রসিকতা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
শোয়েব ও বিগ বিরের হাস্যরসপূর্ণ মুহূর্ত, ক্রিকেট ও ক্রিকেটারদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল। এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় ক্রিকেট দল।

ম্যাচের পর থেকেই ভক্ত থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। সেই তালিকায় যোগ দিলেন বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনও। তবে তিনি শুধু ভারতের জয় উদ্‌যাপনই করেননি, পাকিস্তানি দল ও সাবেক তারকা পেসার শোয়েব আখতারকেও খানিকটা খোঁচা দিয়েছেন।

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে। এক বিশ্লেষণ অনুষ্ঠানে শোয়েব আখতার ভুল করে ক্রিকেটার অভিষেক শর্মার জায়গায় অভিনেতা অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন। তখন থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা আর ঠাট্টা চলছিল।

এমনকি অভিষেক বচ্চন নিজেও মজা করে লিখেছিলেন, “স্যার, সম্মান রেখেই বলছি, আমি ক্রিকেট খেলতেই পারি না। এটা আমার দ্বারা সম্ভব নয়।”

ভারতের জয়ের পর অমিতাভ বচ্চনও এবার খোঁচায় যোগ দিলেন। নাম না নিয়েই তিনি এক্স (টুইটার)-এ লিখেছেন,
“আমরা জিতেছি। ‘অভিষেক বচ্চন’ ভালো খেলেছে। ওখানে সে (শোয়েব আখতার) ভুল করেছে, আর এখানে সে প্রতিপক্ষকে ভুল করিয়েছে— ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ছাড়াই। ওকে চুপ করিয়ে দিয়েছে। জয় হিন্দ, জয় ভারত, জয় মা দুর্গা।”

প্রসঙ্গত, ম্যাচের আগে শোয়েব আখতার বলেছিলেন, “যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে (আসলে অভিষেক শর্মা) দ্রুত আউট করতে পারে, তাহলে ভারতের মিডল অর্ডারের কী হবে? ওরা কিন্তু ভালো খেলছে না।”

Reneta

তার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল শুরু হয়, যা আরও রসিকতা যোগ করে দিলেন অমিতাভ বচ্চন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনক্রিকেটট্রলবলিউডভারতশোয়েব আখতারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT